চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আফিফের ভবিষ্যৎ বেশ উজ্জ্বল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:21 অপরাহ্ন 24, ডিসেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: বল হাতে বিপিএলে নিজের প্রথম আসরে হৈচৈ ফেলে দিয়েছিলেন। পরের দুই আসর ব্যাট হাতেও প্রমাণ দেন সম্ভাবনার। অলরাউন্ডার হিসেবে নিজেকে মেলে ধরা আফিফ হোসেন ধ্রুব ফিল্ডিংয়েও দুর্দান্ত। তিন বিভাগেই সম্ভাবনার ছাপ রেখে চলা এ তরুণের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ওয়াইস শাহ।

একসময় বিপিএল খেলা ওয়াইস শাহ এবার রাজশাহী রয়্যালসের কোচ হয়ে এসেছেন। তার দলেই খেলছেন আফিফ। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং দেখে এ তরুণকে ‘সহজাত প্রতিভা’ বললেন ইংলিশ কোচ।

সোমবার রাতে খুলনা টাইগার্সের বিপক্ষে লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে নেমে দারুণ খেলছিলেন আফিফ। দুর্ভাগ্যক্রমে এ বাঁহাতিকে ২২ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় রানআউটে। তার আগে বল হাতে ২ ওভারে ১১ রান দিয়ে নেন রাইলি রুশোর উইকেট। নেন দুটি ক্যাচ। আন্দ্রে রাসেলের বলে বাউন্ডারি দড়ির উপর থেকে শামসুর রহমান শুভর যে ক্যাচটি নেন সেটি ছিল দুর্দান্ত।

সবদিক বিবেচনায় নিয়েই আফিফের মাঝে ভবিষ্যৎ তারকা হওয়ার সম্ভাবনা দেখছেন ওয়াইস শাহ। জানিয়েছেন এজন্য দরকার হবে পরিচর্যা।

‘আফিফ বেশ প্রতিভাবান ক্রিকেটার, দুর্দান্ত ফিল্ডারও। সে ব্যাট, বল, ফিল্ডিং সবই দারুণ করে। সব ঠিকঠাক থাকলে সে ধারাবাহিকভাবে বড় স্কোর পাবে।’

‘লিটনের সাথে তার শুরুটাও বেশ ভালো হয়েছে, লিটনকে ভালো সাপোর্টও দিচ্ছিল। হ্যাঁ, সে বেশ ভালো ক্রিকেটার, তার মতো ন্যাচারাল প্রতিভাবান বাংলাদেশ ক্রিকেট পরিচর্যা করতে পারলে বেশ ভালো সেবা পাবে। আমি মনে করি তার ভবিষ্যৎ বেশ উজ্জ্বল।’

বাংলাদেশের টি-টুয়েন্টি দলেও জায়গা পাকা করে ফেলেছেন আফিফ। ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের পর খেলেছেন ভারত সফরে। দেশের হয়ে একটি টি-টুয়েন্টি খেলে ছিটকে পড়লেও গত বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে তিনশর বেশি রান করে ফেরেন জাতীয় দলে।

বিপিএলের চলতি আসরে চার ম্যাচের দুটিতে বল করেছেন আফিফ। নিয়েছেন একটি করে উইকেট। তিন ইনিংসে রান- ৩০, ১৯, ২২।

Tags: আফিফ হোসেন ধ্রুববঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিড স্পোর্টস
Previous Post

নুরের হামলাকারীদের শাস্তি চায় আইনজীবী ফোরাম

Next Post

ওষুধের দোকানি মাজহার হত্যায় ১০ জনের মৃত্যুদণ্ড

Next Post

ওষুধের দোকানি মাজহার হত্যায় ১০ জনের মৃত্যুদণ্ড

আবাসন নিবন্ধন ফি কমানোর বিষয়টি উঠছে সংসদে: গণপূর্তমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT