চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শওকত আলীর উপন্যাস থেকে আফসানা মিমির ‘সায়ংকাল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:48 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2021
in বিনোদন
A A
দুজন নারীর আবেগপ্রবণ মুহূর্ত, একে অপরের পাশে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনয় শিল্পী, দক্ষ নির্মাতা ও সংগঠক হিসেবে পরিচিত আফসানা মিমি। বর্তমানে অভিনয়ে তাকে নিয়মিত না দেখা গেলেও মাঝেমধ্যে খণ্ড নাটক পরিচালনায় দেখা যায়। এবার নতুন একটি ধারাবাহিক পরিচালনা করলেন তিনি।

কথাশিল্পী শওকত আলীর ত্রয়ী উপন্যাস ‘দক্ষিণায়নের দিন’ অবলম্বনে এই নাটকের নাম ‘সায়ংকাল’। ধারাবাহিকটির নাট্যরূপ দিয়েছেন মনসুর রহমান চঞ্চল ও আফসানা মিমি। পাশাপাশি এখানে অভিনয়ও করেছেন আফসানা মিমি।

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ টেলিভিশনে ধারাবাহিকটির সম্প্রচার শুরু হচ্ছে। সপ্তাহের প্রতি রবিবার, সোমবার ও মঙ্গলবার রাত ৯টায় এটি দেখানো হবে।

তিন তরুণী বন্ধুদের হাস্যোজ্জ্বল ছবি, প্রকৃতি পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ
‘সায়ংকাল’ নাটকের একটি দৃশ্য

‘সায়ংকাল’ প্রযোজনা করেছেন এল রুমা আকতার। দীর্ঘ এ ধারাবাহিকটিতে মিমি ছাড়াও অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, শহীদুজ্জামান সেলিম, সানজীদা প্রীতি, শাহাদাৎ হোসেন, শামস সুমন, নাঈম, সুষমা সরকার, স্বাগতা, শর্মীমালা, রাজীব সালেহীন, মুবিদুর সুজাত, জয়িতা মহলানবীশসহ অনেকেই।

নাটকটি নিয়ে আফসানা মিমি বলেন, বিটিভি থেকে যখন নতুন নাটক তৈরির ব্যাপারে আলাপ হচ্ছিল, তখন মহাপরিচালক স্যার সাহিত্যনির্ভর কাজের ব্যাপারে আগ্রহ দেখালেন। আমি তখন ‘দক্ষিণায়নের দিন’ নতুন করে দর্শকের কাছে পরিচয় করিয়ে দিতে পারি কিনা, বলতেই তিনি বেশ উৎসাহ দেন। মূলত ‘৩০ থেকে ৩৫ বছর আগে ‘দক্ষিণায়নের দিন’ বাংলাদেশ টেলিভিশনে একবার প্রচার হয়েছিল। উপন্যাসটি আবার নতুন প্রজন্মের দর্শককে পরিচয় করিয়ে দেয়া আমাদের মূল লক্ষ্য।

চারজন বাংলাদেশি নারী একসাথে বসে গল্প করছে. Channel i News - চ্যানেল আই নিউজ
‘সায়ংকাল’ নাটকের একটি দৃশ্য

একটি মধ্যবিত্ত পরিবারের উত্থান, পতন, সংগ্রাম, ভালোবাসার সমন্বয়ে বহুস্তর জীবনের পূর্ণ রূপ তুলে ধরা হয়েছে ‘সাংয়কাল’-এ। সায়ংকালের প্রেক্ষাপট গত শতাব্দীর ৯০ দশকের। উপন্যাসের মূল চরিত্রদের ঠিক রেখে বদলে গেছে সময়কাল, যুক্ত হয়েছে নতুন কিছু চরিত্র। মিমি বলেন, বেশ সুন্দরভাবেই আমরা কাজটি গুছিয়েছি। দৃশ্যাবলী ধারণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, চারুকলা অনুষদ, মধুমিতা হল, বিউটি বোডিং, ঢাকা মেডিকেল কলেজ, উত্তরা ও বিটিভির স্টুডিওতে।

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি ২০০০ সালে ধারাবাহিক নাটক ‘বন্ধন’ দিয়ে পরিচালনায় আসেন। একুশে টিভিতে প্রচারিত ‘বন্ধন’ ধারাবাহিকটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। আফসানা মিমি এরপর একে একে নির্মাণ করেন দীর্ঘ ধারাবাহিক ‘গৃহগল্প’, ‘সাড়ে তিনতলা’, ‘কাছের মানুষ’ ও ‘ডলস হাউস’, ‘পৌষ ফাগুনের পালা’, ‘সাতটি তারার মিমির’।

Tags: আফসানা মিমিখায়রুল আলম সবুজজয়িতা মহলানবীশনাঈমবিটিভিরাজীব সালেহীনলিড বিনোদনশর্মীমালাশহীদুজ্জামান সেলিমশামস সুমনশাহাদাৎ হোসেনসানজীদা প্রীতিসুষমা সরকারস্বাগতা
Previous Post

দুই ভারতীয় পর্বতারোহীকে নিষিদ্ধ করেছে নেপাল

Next Post

সাবেক স্বামীর মামলায় বর্তমান স্বামীর জামিন

Next Post
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক স্বামীর মামলায় বর্তমান স্বামীর জামিন

ডোনাল্ড ট্রাম্পের টুইটার প্রোফাইলের স্ক্রিনশট, মার্কিন প্রেসিডেন্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আর কখনও টু্ইটার ব্যবহার করতে পারবেন না ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT