চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগান ‘এ’র কাছে আবারও হারলেন মিঠুন-সাব্বিররা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:49 অপরাহ্ন 21, জুলাই 2019
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

পঞ্চপাণ্ডব খ্যাত মাশরাফী, সাকিব, মুশফিক, তামিম ও মাহমুদউল্লাহরা না থাকার সময়ে তারা পাইপলাইনে। বাংলাদেশ দলের সেই পাইপলাইনের বেহাল দশা চলছেই! নিজেদের মাঠ, চেনা কন্ডিশন পেয়েও আফগানিস্তান ‘এ’ দলের কাছে দেখল টানা দ্বিতীয় হার। রোববার ৪ উইকেটে হেরেছে টাইগারদের ‘এ’ দল। যে দলে খেলছেন শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডের চারজন।

সিনিয়র ইমরুল থেকে শুরু করে মিঠুন, বিজয়, সাব্বির, আবু হায়দার, আবু জায়েদরা খেলছেন দলে। প্রত্যেকেরই আছে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা। এরমধ্যে সাব্বির, মিঠুন, বিজয়, ফরহাদ রেজা তো আছেন শ্রীলঙ্কা সফরের দলেও। এত এত তারকায় ঠাসা দলটাই প্রায় অনভিজ্ঞ আফগান ‘এ’র কাছে হেরে গেল টানা দুম্যাচে।

খুলনায় হারের পর চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল বাংলাদেশ ‘এ’ দল। মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৭৮ রানের ভালো সংগ্রহই গড়ে স্বাগতিকরা। শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি হিসেবে খেলছেন মিঠুন-সাব্বিররা। রানও পেয়েছেন।

হারা ম্যাচে জাতীয় দলের নির্বাচকদের মুখরক্ষা করেছেন মিঠুন। করেছেন দলীয় সর্বোচ্চ ৮৫ রান। সাব্বির খেলেছেন মোটামুটি, ফিরেছেন ৩৫ রানে। তবে হতাশ করেছেন বিজয়। আউট হয়েছেন ২৪ বলে ২৬ করে।

জবাবে স্বাগতিকদের প্রায় একাই ম্যাচ থেকে বের করে দিয়েছেন এখন পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ না খেলা ইব্রাহিম জাদরান। ডানহাতি ব্যাটসম্যান ১৪৯ বলে খেলেছেন ম্যাচসেরা ১২৭ রানের ইনিংস।

৪৭তম ওভারে তাকে ফিরিয়ে শফিউল ইসলাম আশা দেখালেও শেষপর্যন্ত হতাশই সঙ্গী হয়েছে টাইগারদের। ৫ বল বাকি থাকতে ৪ উইকেট হাতে রেখে জয় তুলে ফেলে আফগানরা।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটিতেই জিতল আফগান ‘এ’। তৃতীয় ম্যাচ চট্টগ্রামেই, ২৪ জুলাই। হারলেই সিরিজ হাতছাড়া বাংলাদেশ ‘এ’র।

Tags: বাংলাদেশ এলিড স্পোর্টস
Previous Post

‘ড্রিম গার্ল’-এ ভিন্ন আয়ুষ্মান

Next Post

‘গণপিটুনি’ আর ‘গুজবে’র পিঠে চলছে স্বদেশ

Next Post

‘গণপিটুনি’ আর ‘গুজবে’র পিঠে চলছে স্বদেশ

কী বলছেন প্রিয়া সাহা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT