চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তান জিতল না, ভারতকেও জিততে দিল না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:19 পূর্বাহ্ন 26, সেপ্টেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A
সেঞ্চুরির পর শেহজাদ

সেঞ্চুরির পর শেহজাদ

এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে ভারত ও আফগানিস্তান ম্যাচ টাই হয়েছে। শেষ ওভারের রোমাঞ্চে বাংলাদেশের কাছে হারার একদিন পর আরেকটি রোমাঞ্চকর শেষ ওভার যাত্রায় জয় তুলে নিতে না পারলেও হার মানেনি একের পর এক ক্রিকেট সাফল্য অর্জন করে চলা আফগানরা।

মঙ্গলবার দুবাইয়ে শুরুতে ব্যাট করে মোহাম্মদ শেহজাদের দর্শনীয় এক সেঞ্চুরিতে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৫২ রান জমা করে আফগানিস্তান। জবাব দিতে নেমে ইনিংসের শেষ বলে গুটিয়ে যাওয়ার সময় ভারত করতে পারে সেই ২৫২ রানই। ফল, ম্যাচ টাই।

আগেই ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় মূল একাদশে পাঁচটি পরিবর্তন নিয়ে নামে ভারত। ফর্মের তুঙ্গে থাকা দুই ওপেনার রোহিত ও ধাওয়ানও বিশ্রামের তালিকায়। লক্ষ্য তাড়া করতে নেমে এরপরও দারুণ শুরু করে দলটি।

লোকেশ রাহুল ও আম্বাতি রাইডু উদ্বোধনীতেই ১১০ রান তুলে ফেলেন, সেটিও ১৭.১ ওভারে। ৪টি করে চার ছক্কায় ৪৯ বলে ৫৭ করা রাইডু ফিরলে ভাঙে জুটি। রাহুলও বেশিক্ষণ টেকেননি পরে। ৫ চার ও এক ছক্কায় ৬০ রানে থামে তার ৬৬ বলের ইনিংস।

এদিন প্রায় দুই বছর পর অধিনায়কত্বের দায়িত্ব সামলানো মহেন্দ্র সিং ধোনি চার নম্বরে ব্যাটিংয়ে নেমে পড়েন। তবে ৮ রানের বেশি করতে পারেননি। তখন দিনেশ কার্তিক তুলে নেন ব্যাটিং সামলানোর দায়িত্ব। তার ৪৪ রানের ইনিংসে ভারত নিরাপদেই এগোচ্ছিল।

কিন্তু পরপর কয়েকটি উইকেট হারিয়ে বিপদে পড়ে। ভারতের মিডলঅর্ডারে আসলে অবদান রাখতে পারেননি কেউই। কেদার যাদব ১৯, আর রবীন্দ্র জাদেজা ২৫ রানের ইনিংসে চেষ্টা করেছিলেন। হয়নি।

জাদেজা আবার শেষের নাটকে নায়ক হয়ে উঠতে পারেননি। এদিন শেষ ওভারে ৭ রান দরকার পড়ে ভারতের, হাতে কেবল ১ উইকেট। বোলিংয়ে সময়ের অন্যতম সেরা, লেগস্পিনার রশিদ খান। প্রথম বলটি ডট করান। দ্বিতীয় বলে ৪ হাঁকান জাদেজা। তৃতীয় বলে নেন ১ রান। এই টুর্নামেন্টেই অভিষিক্ত পেসার খলিল আহমেদ চতুর্থ বলে ১ রান নিলে আবারও স্বস্তি ফেরে ভারতের ড্রেসিংরুমে। সেই স্বস্তি উবে যায় জাদেজা পঞ্চম বলে অফস্টাম্পের বাইরের বলে পুল করতে যেয়ে বল বাতাসে ভাসালে। নাজিবুল্লাহ ক্যাচ লুফে নিয়ে টাই-য়ে সমাপ্তির শেষচিত্র আঁকেন।

আফগানদের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন আফতাব, নবি ও রশিদ। এক উইকেট আহমেদির। বাকি তিন ভারতীয় ব্যাটসম্যান কাটা পড়েছেন রানআউটে।

এর আগে শেহজাদের চওড়া ব্যাটে আফগানদের শুরুটা ভালোই হয়। যদিও ব্যাটিংয়ে অন্যপ্রান্তের সতীর্থদের থেকে সহযোগিতা পাননি শেহজাদ। এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান সেঞ্চুরিটা ঠিকই তুলে নিয়েছেন। তাতে করেছেন দারুণ এক রেকর্ডও।

শেহজাদ আফগানদের সর্বোচ্চ ওয়ানডে রান সংগ্রাহক, সর্বোচ্চ ওয়ানডে ব্যক্তিগত ইনিংসের মালিক, আবার সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরিয়ানও। এদিন যখন পঞ্চম সেঞ্চুরি পূর্ণ করলেন, আফগানিস্তানের রান তখন ৪ উইকেটে ১৩১। এতেই রেকর্ড বইয়ে নাম উঠেছে।

২০০৫ সালে কানপুরে ভারতের বিপক্ষেই শহীদ আফ্রিদি ৪৫ বলে সেঞ্চুরি করার সময় পাকিস্তানের সংগ্রহ ছিল ১৩১। দলীয় সংগ্রহের ৭৬ শতাংশ রানই ছিল আফ্রিদির। ১৩ বছর পর সেই রেকর্ড ছুঁলেন শেহজাদ।

শেষপর্যন্ত কুলদীপের বলে লংঅফে কার্তিকের তালুবন্দী হওয়ার সময় ১১৬ বলে ১২৪ রানে থামেন শেহজাদ। ১১ চার ও ৭ ছয়ে সাজানো ইনিংস তার।

আফগানিস্তানকে পরে আড়াইশর ওপারে টেনে নেন অভিজ্ঞ মোহাম্মদ নবি, ৩ চার ও ৪ ছয়ে ৫৬ বলে ৬৪ রানের ইনিংস খেলে। বাকিদের মধ্যে নাজিবুল্লাহর ২০ রান ছাড়া বলার মতো অবদান নেই আর কারও।

রোহিতের বিশ্রামে আপদকালীন অধিনায়ক ধোনি ৬৯৬ দিন পর নেতৃত্বে ফিরেছিলেন। অধিনায়ক হিসেবে এটি আবার তার ২০০তম ওয়ানডে ছিল। যাতে হারাতে না হলেও জেতা হল না ভারতের অন্যতম সফল এ দলপতির।

Tags: এশিয়া কাপ-২০১৮ভারত-আফগানিস্তানলিড স্পোর্টস
Previous Post

মারিয়া-তহুরাদের এবারের চ্যালেঞ্জ ভুটানে

Next Post

খালাস পেয়েও ৮ বছর ধরে কারাগারে খুরশিদ

Next Post

খালাস পেয়েও ৮ বছর ধরে কারাগারে খুরশিদ

বিএনপি নেতা-বৈঠক-বিদেশি কূটনীতিক

কূটনীতিকদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT