চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে দূতাবাসে গাড়ি বোমা হামলায় বহু হতাহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:03 অপরাহ্ন 31, মে 2017
in আন্তর্জাতিক
A A

আফগানিস্তানের কাবুলে কূটনৈতিক এলাকায় গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে সাড়ে ৩শ’।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

কাবুলের যে স্থানটিতে এই গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তার আশপাশে বিভিন্ন দেশের দূতাবাস। প্রেসিডেন্টের বাসভবনও খুব বেশি দূরে নয়।

কাবুল পুলিশের মুখপাত্র বসির মুজাহিদ বলেন, জার্মান দূতাবাসের প্রবেশ পথের কাছে এ বিস্ফোরণ হয়। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ কার্যালয় আছে। ঠিক কোনটিকে লক্ষ্য করে এই হামলা, তা বোঝা যাচ্ছে না। কেউ এখনো এই হামলার দায় স্বীকার করেনি।

ভয়াবহ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে জার্মান, ফ্রান্স এবং ভারতীয় দূতাবাস। তবে হামলাস্থলের খুব কাছে থাকা জার্মান দূতাবাসের কেউ হতাহত হয়েছেন কি-না তা এখনো নিশ্চিত নয়।

হামলার ঘটনায় কয়েকশো’ মিটারের মধ্যে থাকা ঘরবাড়ি এবং যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলার পর থেকেই ওই এলাকা নিজেদের নিয়ন্ত্রণে এনেছে আইনশৃঙ্খলা বাহিনী। শহরের সবচেয়ে নিরাপদ জায়গা বলে পরিচিত ওই কূটনৈতিক এলাকায় হামলার কারণ সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি।

তবে হামলাস্থলের খুব কাছেই দেশটির প্রেসিডেন্টের প্রাসাদ এবং মার্কিন দূতাবাস।

Tags: আফগানিস্তানগাড়ি বোমা হামলা
Previous Post

শিক্ষক শ্যামলকান্তির অন্তর্বর্তী জামিন

Next Post

খালেদা তখন বলেছিলেন ‘যত মানুষ মরার কথা ছিল তত মানুষ মরেনি’

Next Post
ফাইল ছবি

খালেদা তখন বলেছিলেন ‘যত মানুষ মরার কথা ছিল তত মানুষ মরেনি’

ইমরান এইচ সরকার-ভোটকেন্দ্র দখল-অনিয়ম

ইমরান এইচ সরকারের বিরুদ্ধে মানহানি মামলা করল ছাত্রলীগ নেতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT