চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে গোয়েন্দা অফিসে ভয়াবহ বোমা হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:26 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

আফগানিস্তানের একটি হাসপাতালের পাশে সরকারি গোয়েন্দা অফিসকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। এতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আফগানিস্তানের কলাত শহরে হাসপাতালের বাইরে তালেবান জঙ্গিরা বিস্ফোরকবাহী একটি ট্রাক বিস্ফোরণ ঘটায়।

এই হামলার শিকার বেশিরভাগই চিকিৎসক ও রোগী ছিলেন বলে নিশ্চিত করেছে বিবিসি।

তালেবান জঙ্গিরা এ হামলার দায় স্বীকার করে বলেছে, তারা সরকারি গোয়েন্দা অফিসকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

আফগানিস্তানের আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করতেই আগে থেকেই তালেবান জঙ্গিরা এমন হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে।

এদিকে মঙ্গলবার রাজধানী কাবুলের মাসউদ স্কয়ার ও পারওয়ান প্রদেশে তালেবানের জোড়া বোমা হামলায় ৫২ জনের মৃত্যু হয়েছে। দেশটির প্রেসিডেন্টের নির্বাচনী সমাবেশে পৃথকভাবে এই হামলা চালানো হয়।

এর আগে, তালেবানরা নির্বাচন এলাকা ও নির্বাচনী সমাবেশগুলো টার্গেট করা হচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছিল। আগামী ২৮ সেপ্টেম্বর আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, উপসাগরীয় আরব রাষ্ট্র কাতারে মার্কিন যুক্তরাষ্ট্র-তালেবানদের মধ্যে মাসব্যাপী আলোচনা শেষে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর গত সপ্তাহে আফগানিস্তানের নির্বাচনের প্রচারাভিযান শুরু হয়েছে। শুরু থেকেই নির্বাচনের বিরোধিতা করে আসছে তালেবানরা।

Tags: আফগানিস্তানতালেবানতালেবান হামলামৃত্যু
Previous Post

গাজীপুরে গৃহবধূকে গলাটিপে হত্যা

Next Post

রাজধানীতে কোনো জুয়ার বোর্ড, ক্যাসিনো চলবে না: ডিএমপি কমিশনার

Next Post

রাজধানীতে কোনো জুয়ার বোর্ড, ক্যাসিনো চলবে না: ডিএমপি কমিশনার

চিকিৎসক আকাশের আত্মহত্যায় ‘প্ররোচনা’ মামলায় মিতুর জামিন বহাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT