চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানের রেকর্ড ওলট-পালট করা জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:58 অপরাহ্ন 12, মার্চ 2017
in স্পোর্টস
A A

প্রথমে ব্যাট করে যে দলটা ২৩৩ রান জমা করল, সেটি আফগানিস্তান। পরে রান তাড়া করতে যেয়ে যে দলটি ২০৫ রান পর্যন্ত পৌঁছাল, তারা আয়ারল্যান্ড। দল দুটির নাম আর এ পর্যন্ত জেনে অনেকের মনে হতে পারে, কোন ওয়ানডে ম্যাচের কথা বলা হচ্ছে হয়তো। এবার মূল কথায় আসা যাক, ম্যাচটি ছিল টি-টুয়েন্টির লড়াই। যাতে আফগানরা ২৮ রানে হারিয়েছে আইরিশদের।

রেকর্ড ওলট-পালট করা এই জয়ের মধ্য দিয়ে টি-টুয়েন্টিতে টানা জয়ের রেকর্ডটা ১১তে টেনে নিল আফগানিস্তান। সেইসঙ্গে তিন ম্যাচের সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল তারা।

গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্স মাঠে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৩৩ রানের সংগ্রহ গড়ে আফগানিস্তান। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে যেটি অষ্টম সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আর টেস্ট খেলুড়ে দেশগুলোর বাইরের কোনো দলের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড। পরে ৪ বল হাতে রেখে ২০৫ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড।

ম্যাচে ঝড় তুলেছিলেন মোহাম্মদ নবি। আইরিশ বোলিং তুলোধোনা করে ৩০ বলে ৮৯ রানের ইনিংস খেলেছেন এই আফগান। ৬ চার ও ৯ ছয়ে নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি। টি-টুয়েন্টিতে সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে এত রান করার রেকর্ড নেই আর কারো। জ্যাকব ওরামের খেলা ৬৬ রানের ইনিংসটি ছিল নবির আগে সর্বোচ্চ।

শুরুর ঝড়টা অবশ্য তুলেছিলেন মোহাম্মদ শাহজাদ। ৬ চার ও ৫ ছয়ে ৪৩ বলে ৭২ রান করেছেন এই উদ্বোধনী ব্যাটসম্যান কাম উইকেটরক্ষক। এই ইনিংস দিয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি রানের তালিকায় চার নম্বরে উঠে এসেছেন শাহজাদ। মারকুটে ফরম্যাটে তার রান এখন ১৭৭৯!

মোহাম্মদ নবি

আইরিশদের হয়ে বোলিংয়ে ৪ ওভারে ৪৫ রানে ৪ উইকেট নিয়েছেন কেভিন ও’ব্রায়েন। ৪ ওভারে ৩২ রানে ২ উইকেট জ্যাকব মুল্ডারের।

নাবির কোপটা আসলে গেছে ব্যারি ম্যাকার্থির ওপর দিয়ে। ৪ ওভারে ৬৯ রান খরচ করতে হয়েছে এই পেসারকে। যেটি আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি রান বিলানোর রেকর্ড। সাউথ আফ্রিকার কাইল অ্যাবোটকে মুক্তি দিয়েছেন ম্যাকার্থি। অ্যাবোট ৪ ওভারে ৬৮ রান খরচ করে বাজে বোলিংয়ের আগের রেকর্ডটি গড়েছিলেন।

পরে রান তাড়া করতে নেমে আয়ারল্যান্ড উদ্বোধনীতে ৬৫ রান তুলে ফেলে মাত্র ৪.২ ওভারেই। পল স্টার্লিং ৬ চার ও ৩ ছয়ে ২০ বলে ৪৯ রানে ফিরেছেন। পরে তার জুটি সঙ্গী স্টুয়ার্ট টম্পসন ২ চার ও ৫ ছয়ে ১৮ বলে ৪৩ রানে ফিরলে কিছুটা পথ হারাতে থাকে আইরিশরা।

দুই উদ্বোধনীর তোপে এদিন প্রথম ৬ ওভারে ৯১ রান জমা করে আয়ারল্যান্ড। আন্তর্জাতিক টি-টুয়েন্টির পাওয়ার প্লেতে যেটা রেকর্ড। আগের রেকর্ডটিও একই সংগ্রহের। ২০১৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষেই প্রথম ছয় ওভারে ৯১ রান তুলেছিল নেদারল্যান্ডস।

মাঝে গ্যারি উইলসন আইরিশদের স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু ৫ চার ও ২ ছয়ে ৩৪ বলে ৫৯ রানে তিনি ফিরে গেলে আর চূড়া ছোঁয়া হয়নি আয়ারল্যান্ডের। ব্যাটিংয়ের শেষের পর বোলিংয়ের শেষেও নায়ক নবি। শেষ ওভারে শেষ উইকেটটি তুলে নিয়েছেন তিনি। রশিদ খান ৪ ওভারে ২৮ রান দিয়ে আফগানদের মধ্যে বল হাতে সেরা।

ম্যাচ সেরা স্বাভাবিকভাবেই মোহাম্মদ নাবি। আর সিরিজ সেরার ট্রফি গেছে রশিদ খানের হাতে।

Tags: আফগানিস্তান-আয়ারল্যান্ড
Previous Post

এখন থেকে অনলাইনেই সায়েন্স ফিকশন সোসাইটির সদস্য

Next Post

কোটির ঘরে এবার কনা

Next Post
কনা

কোটির ঘরে এবার কনা

‘আগামীর তারকা’’ কার্যক্রমের লোগো

গান পাঠিয়ে তারকা হওয়ার সুযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT