চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানের বিনোদন শিল্পের কী হবে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:19 অপরাহ্ন 18, আগস্ট 2021
in বিনোদন
A A
আফগানিস্তানের সিনেমা ও বিনোদন শিল্পের ছবি, দর্শক ও শিল্পীদের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ফের আফগানিস্তানের ক্ষমতা তালেবানদের হাতে। তালেবানরা ক্ষমতায় বসার পর অনেকের মনেই প্রশ্ন- আবারও কি অন্ধকার যুগে ফিরে যাবে দেশটি? বিনোদন শিল্পের কী হবে?

২০ বছর আগের তালেবান সরকার আফগানিস্তানে মানবাধিকারের কোনো তোয়াক্কা করেনি, নারী শিক্ষা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। তালেবান শাসনামলে কঠোর শরিয়া আইন চালু করায় বন্ধ হয়ে গিয়েছিল সিনেমা, অভিনয়, গান। তাই আফগানিস্তানের চলচ্চিত্র শিল্পের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পুরো বিশ্বের সিনেমাপ্রেমীরা।

আবারও তালেবানের উত্থানে ২০০১ থেকে শিল্পী ও নির্মাতাদের হাতে তিলে তিলে গড়ে তোলা ফিল্ম ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ অনিশ্চয়তায়। লিনা আলম, আমিনা জাফারি, মারিনা গুলবাহারির মতো শক্ত অবস্থান করে নেয়া অভিনেত্রীর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় গোটা বিশ্ব।

আফগানিস্তানের প্রথম নারী পরিচালক সাবা সাহার। প্রতিকূলতার মাঝে নিজেকে প্রতিষ্ঠিত করে নিয়েছেন বিশ্ব দরবারে।

২০০৩ সালের আফগান চলচ্চিত্র ‘ওসামা’ পেয়েছিল গোল্ডেন গ্লোব পুরস্কার। ‘বুজকাশি বয়েজ’ মনোনয়ন পেয়েছিল অস্কারে। ‘অ্যা লেটার টু দ্য প্রেসিডেন্ট’ পুরো বিশ্বে সাড়া ফেলেছিল।

যুদ্ধের কারণে অনেক নির্মাতাই দেশ ছেড়েছেন বিভিন্ন সময়ে। আফগানিস্তানের বাইরে থেকে সিনেমা নির্মাণ করেছেন। আফগানিস্তানের বাইরে তৈরি সিনেমাগুলোর মধ্যে অন্যতম রাশিয়ায় তৈরি ‘শিরিন গুল-ও-শির আগা’, ‘ফরেইন ল্যান্ড’, ‘লুরি’, ‘শেরাঘাই দাঘালবাজ’, ‘ইন দ্য রং হ্যান্ডস’, ‘শেড অব ফায়ার।’ আমেরিকায় তৈরি হয়েছে ‘আল কারিম’। পাকিস্তানে তৈরি হয়েছে ‘শেকাস্ত’ এবং ইতালিতে তৈরি হয়েছে ‘গ্রিদামি।’

আফগান চলচ্চিত্রের নারী পরিচালক সাহরা করিমি চলচ্চিত্রের ভবিষ্যৎ এবং নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছেন। তিনি বলেছেন, ‘নির্মাতা হিসেবে পরিচয় গড়ে তুলতে অনেক ঝুঁকি নিয়েছি ও পরিশ্রম করেছি। তালেবানরা ক্ষমতায় থাকলে তারা সব শিল্প নিষিদ্ধ করে দেবে। আমি সহ অন্য নির্মাতারা তাদের হত্যার তালিকায় আছি।’ একই বক্তব্য কানজয়ী আফগান নির্মাতা শাহরবানু সাদাতেরও। তিনি প্রাণ ভয়ে পরিবার নিয়ে আফগানিস্তান ছাড়তে চাইছেন।

২০ বছর পর আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রসহ বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণার সাথে সাথেই সেখানে অস্থিরতা তৈরি হয়। রোববার পুরোপুরি দেশটির নিয়ন্ত্রণ নেয় তালেবানরা। সবার আশঙ্কা, ২০০১ সালে তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আফগানিস্তানে যেসব মানবাধিকার অর্জন করা গিয়েছিল এখন তা আবার হারিয়ে যাবে।

Tags: তালেবানলিড বিনোদনশাহরবানু সাদাতসাহরা করিমি
Previous Post

তৃণমূলের মানুষদের দারিদ্রমুক্ত করাই সরকারের একমাত্র লক্ষ্য: প্রধানমন্ত্রী

Next Post

নির্বাসনে থাকা তালেবান শীর্ষ নেতারা ফিরেছেন আফগানিস্তানে

Next Post
আফগানিস্তানে তালেবান নেতাদের বহনকারী পুলিশ গাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাসনে থাকা তালেবান শীর্ষ নেতারা ফিরেছেন আফগানিস্তানে

ক্রিস্তিয়ানো রোনালদো ফুটবল অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের নাম নিয়ে কাউকে খেলতে দেবেন না রোনালদো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT