চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আফগানরা শুধু অংশগ্রহণ করতে আসেনি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:52 পূর্বাহ্ন 17, সেপ্টেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তান অধিনায়ক আসগর আফগান বলেছেন, এশিয়া কাপে তার দল শুধু অংশগ্রহণ করতে সংযুক্ত আরব আমিরাতে আসেনি। বরং কঠিন ক্রিকেট খেলতেই মরু শহরে পা রেখেছেন তারা।

রোববার নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নামবে আফগানিস্তান। তার আগে দলটির অধিনায়ক বলেছেন, ‘আমরা শুধু অংশগ্রহণ বা খেলতে আসিনি, পারফর্ম করতেও এসেছি। আন্তর্জাতিক পর্যায়ে খেলার মতো যথেষ্ট অভিজ্ঞতা আমাদের খেলোয়াড়দের রয়েছে। বড় টুর্নামেন্টে এরআগেও তারা ভালো পারফর্ম করেছেন। সুতরাং এই টুর্নামেন্টেও আমরা ভালো করতে যাচ্ছি।’

আসগর বলেছেন, ২০১৮ এশিয়া কাপে ‘ডার্ক হর্স’ হিসেবে যদি কোনো দলের পক্ষে কেউ বাজি ধরে তো ব্যাটিং-বোলিংয়ের জন্য সেই দলটা অবশ্যই আফগানিস্তান।

রশিদ খান ও মোহাম্মদ নবির মতো ক্রিকেটার সাম্প্রতিক বছরগুলোতে ক্রিকেটাঙ্গনে দারুণ ছাপ ফেলেছেন। আইসিসি র‌্যাঙ্কিংয়েই যেমন দুই নম্বর বোলার রশিদ।

প্রথম ম্যাচে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা। ১৩৭ রানের বিশাল ব্যবধানে জিতেছে টাইগাররা। কিন্তু আফগানরা বলছেন, এটা মনে রাখতে হবে যে, ভারতের পর সর্বোচ্চ পাঁচ শিরোপা নিয়ে এই আসরের সফল দল লঙ্কানরাই।

অতীত ইতিহাস থাকলেও অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে সেরা ফলটাই করতে চায় আফগানিস্তান। আসগর বলেছেন, ‘শ্রীলঙ্কা খুবই অভিজ্ঞতা সম্পন্ন একটি দল। অবশ্য তাদের বিরুদ্ধেও আমাদের ভালো কিছু ম্যাচের অভিজ্ঞতা আছে। সেটা ওয়ানডে বা টি-টুয়েন্টি দুই ঘরানাতেই। আমরা আত্মবিশ্বাসী যে, তাদের বিপক্ষে ভালো পারফর্ম করতে পারব।’

Tags: আফগানিস্তান ক্রিকেট দলএশিয়া কাপ-২০১৮লিড স্পোর্টস
Previous Post

ফিলিপিন্স, হংকংয়ের পর টাইফুন মাংখুত তাণ্ডব চালাচ্ছে চীনে

Next Post

ডাকসু নির্বাচন: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ঢাবি’র লিভ টু আপিল

Next Post

ডাকসু নির্বাচন: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ঢাবি'র লিভ টু আপিল

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

ঢাবি গ-ইউনিটে ২৬ হাজার পরীক্ষা দিয়ে পাস করেছে ২ হাজার ৮৫০ জন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT