চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানদের ৭৭ রানে গুঁড়িয়ে দিল টাইগার যুবারা

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
4:42 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2017
in স্পোর্টস
A A
বাংলাদেশ ও আফগানিস্তানের ক্রিকেট ম্যাচের দৃশ্য, খেলোয়াড়রা মাঠে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ১৪৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টাইগার যুবাদের দেয়া ২২৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মাত্র ৭৭ রানে অলআউট হয় সফরকারীরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগান শিবিরে প্রথম আঘাত হানেন বাঁহাতি পেসার কাজী অনিক। দলীয় ১৬ রানে সাজঘরে ফেরান ওপেনার নাভিদ ওবায়েদকে (৬)।

দ্বিতীয় উইকেট জুটি থিতু হওয়ার আগেই আবারও আঘাত হানেন অনিক। এবার ফেরান পারওয়াইজ মালিকজাইকে (৬)। সফরকারীদের রান তখন ৩৪। অন্যপ্রান্তে অফস্পিনার নাঈম হাসানও জ্বলে ওঠেন। আর ২ রান যোগ করতেই সাজঘরে ফেরেন আরও তিন আফগান ব্যাটসম্যান।

ইনিংসের নবম ওভারে অনিক নেন জোড়া উইকেট। পরের ওভারে নাঈমও জোড়া উইকেট নিলে আফগানদের স্কোরবোর্ডের চেহারা হয়ে পড়ে বিপর্যস্ত, ৩৬/৫। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। একের পর এক উইকেট হারিয়ে ৩৪.২ ওভার ব্যাট করে অলআউট হয় আফগানরা। তাদের কেবল দুই ব্যাটসম্যান পৌঁছান দুই অঙ্কের ঘরে। ওপেনার তারিক স্তানিকজাই ১৬ ও নাসিরুল্লাহ ওয়াদাত করেন ১০ রান।

প্রথম স্পেলে সমান ৬ ওভার করে বোলিং করে ৩টি করে উইকেট নেন অনিক ও নাঈম। দ্বিতীয় স্পেলে দুই ওভার করে অনিক নেন আরও একটি। ৮ ওভারে ২৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন এই পেসার। সবচেয়ে কিপটে বোলিং নাঈমের।  ৯ ওভারে চার মেডেন তুলে খরচ করেন মাত্র ১১ রান। রবিউল হক ও মনিরুল ইসলাম নেন একটি করে উইকেট।

বাংলাদেশ ক্রিকেটার অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় মাঠে প্রশিক্ষণরত. Channel i News - চ্যানেল আই নিউজ
চার উইকেট নিয়ে ম্যাচসেরা অনিক

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভাল শুরু পায় টাইগার যুবারা। ওপেনিং জুটি থেকে আসে ৩৫ রান। ১৬ বলে একটি করে চার-ছক্কায় ২০ রান করে সাইফ হাসান আউট হলে ভাঙে জুটিটি।

তিন নম্বরে নামা আফিফ হোসেনের সঙ্গে অপর ওপেনার পিনাক ঘোষের জুটি হয় ৩৪ রানের। দলীয় ৬৯ এর ঘরে ব্যক্তিগত ২৩ রান করে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন পিনাক। বাঁহাতি ওপেনারের ৩৭ বলের ইনিংসটিতে ছিল একটি করে ছক্কা  ও চার।

সাইফ-পিনাকের মতো থিতু হয়ে আউট হন আফিফও। পিনাক ফেরার এক বল পর এলডব্লিউ হয়ে সাজঘরে আফিফ। ১৪ বলে তিন বাউন্ডারিতে ১৯ রান এই বাঁহাতির। ৫ রান করে মিডলঅর্ডার ব্যাটসম্যান মো. রাকিব সাজঘরে ফিরলে ৮৪ রানে চার উইকেট হারায় স্বাগতিকরা।

বোলাররা ছিলেন বেশি উজ্জ্বল

পঞ্চম উইকেটে হৃদয় ও মাহিদুল ৭৫ রানের জুটি গড়ে ভাল সংগ্রহের পথে রাখেন টাইগার যুবাদের। দলীয় দেড়শ পেরিয়ে গেলে ৫২ রান করে সাজঘরে ফেরেন হৃদয়। দলের ৬ রান যোগ হতে আরও দুই উইকেট হারালে রানের গতি কমে যায়। মাহিদুল ফেরেন ৩৫ রানে।

অষ্টম উইকেটে অনিক ও রবিউল ৪৮ রানের কার্যকরী জুটি গড়ে লড়াকু সংগ্রহের দিকে নিয়ে যান দলকে। শেষ পর্যন্ত পুরো ৫০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে সাইফ হাসানের দল তোলে ২২২ রান। এই সংগ্রহ পাহাড় হয়ে দাঁড়ায় সফরকারীদের জন্য। সিরিজের দ্বিতীয় ওয়ানডে শনিবার।

Tags: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
Previous Post

রোনালদোর শহরের এক অন্যরকম মেসি-ভক্ত

Next Post

আট বছর ধরে নারী ভোটার ট্রাম্প জামাতা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আট বছর ধরে নারী ভোটার ট্রাম্প জামাতা

সফল রাসায়নিক অস্ত্রোপচারের জন্য মানবভ্রুণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবভ্রুণে প্রথম সফল ‘রাসায়নিক অস্ত্রোপচার’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT