চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানদের বিপক্ষে পাকিস্তানের ‘নকআউট’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:09 পূর্বাহ্ন 29, জুন 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। কযেকঘণ্টা পরই লিডসে গুলবাদিনদের মুখোমুখি হবে সরফরাজরা। শেষ চারে যেতে হলে ম্যাচটি পাকিস্তানের জন্য ‘নকআউট’।

চলতি আসরে ব্যাটসম্যানদের ব্যর্থতায় টানা সাত ম্যাচ হেরে বিদায় আগেই নিশ্চিত আফগানিস্তানের। বাড়ির বিমান ধরার আগে পাকিস্তানকে হারিয়ে আপসেট ঘটাতে চায় যুদ্ধবিধ্বস্ত দেশটি।

সেখানে চলতি আসরে প্রথম পাঁচ ম্যাচে মাত্র একটি জয় ছিল পাকিস্তানের, অনেকে তাই বাতিলের খাতায়ই ফেলে দিয়েছিল দলটিকে। পরপর দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডকে হারিয়ে সেমির স্বপ্ন জাগিয়ে তুলেছে সরফরাজ-আমিরদের সেই পাকিস্তানই।

নিউজিল্যান্ডকে হারানোর পর পাকিস্তানের জন্য সেমির সমীকরণ কিছুটা সহজ হয়ে গেছে। নিজেদের শেষ দুই ম্যাচে আফগানিস্তান ও বাংলাদেশকে হারাতে হবে এবং ইংল্যান্ডকে তাদের শেষ দুই ম্যাচের একটিতে হারতে হবে।

তবে পাকিস্তানের জন্য আফগানিস্তানকে হারানো খুব সহজ হবে না। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের মাটিতেই পাকিস্তানকে হারিয়ে বার্তা দিয়েছিল আফগানরা। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনকে যেভাবে কোণঠাসা করে ফেলেছিলেন রশিদরা, পাকিস্তান ম্যাচেও যদি সেই নৈপুণ্য উপহার দিতে পারেন তারা, তাতে বাবর আজমদের কঠিন পরীক্ষাই দিতে হবে।

অস্ট্রেলিয়া প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। অন্যদিকে ভারত ও নিউজিল্যান্ড সেমিতে কার্যত এক পা দিয়ে রেখেছে। চতুর্থ দল হিসেবে সেমিতে যাওয়ার দৌড়ে লড়াই হবে বাংলাদেশ, ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে। আফগানিস্তানকে হারাতে পারলে সেই দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে পাকিস্তান।

সেমিফাইনালের সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে নেট রানরেট। ফলে আফগানিস্তানের বিপক্ষে শুধু জয় নয়, রানরেট বাড়ানোর দিকেও মনোযোগ দেবে পাকিস্তান।

আন্তর্জাতিক ওয়ানডেতে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। প্রতিবারই জিতেছে ৯২’র চ্যাম্পিয়নরা। তবে ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন কী করে বসে সেটি আগ বাড়িয়ে বলাও যায় না!

ইতিহাস অবশ্য পাকিস্তানকে অনুপ্রেরণাই দিচ্ছে। ১৯৯২ বিশ্বকাপের সঙ্গে ২০১৯ বিশ্বকাপের অনেকগুলো মিল খুঁজে পাওয়া যাচ্ছে। ইতিহাসের যদি পুনরাবৃত্তি ঘটে তবে পাকিস্তানের সেমিতে যাওয়ারই কথা!

তবে ইতিহাস নয়, জয় পেতে হলে মাঠে নিজেদের সেরাটা নিংড়ে দিতে হবে। সেটি অজানা নয় সরফরাজদের। নিউজিল্যান্ড ম্যাচে পাওয়া দাপুটে জয় অবশ্য পাকিস্তানকে বাড়তি আত্মবিশ্বাসীই করে তুলছে।

টিম নিউজ
আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের উইনিং কম্বিনেশন ভাঙার কোনো সম্ভাবনা নেই। ফলে দারুণ ছন্দে থাকা হারিস সোহেলকে জায়গা দিতে বেঞ্চে থাকতে হবে শোয়েব মালিককে। পাঁচ নম্বর পজিশনে মোহাম্মদ হাফিজকে নামিয়ে চারে হারিসকে প্রমোশন দিতে পারে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট।

একটি জয়ের জন্য মরিয়া আফগানিস্তান বারবার কম্বিনেশন ভেঙে সেরা একাদশ গঠনে তৎপর ছিল। ব্যাটিং-বোলিং সব দিকেই একের পর এক পরিবর্তন এনেও সেরা একাদশ দাঁড় করাতে পারেনি আফগানরা। পাকিস্তান ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে নামতে পারে গুলবাদিন নায়েবের দলও।

সম্ভাব্য একাদশ
পাকিস্তান: ইমাম-উল হক, ফখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, হারিস সোহেল, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির ও শাহিন শাহ আফ্রিদি।

আফগানিস্তান: গুলবাদিন নায়েব, রহমত শাহ, হাসমতউল্লাহ শহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবি, সামিউল্লাহ সেনওয়ারি, নাজিবুল্লাহ জাদরান, ইকরাম আলি খিল, রশিদ খান, মুজিব-উর রহমান ও দৌলত জাদরান।

Tags: আফগানিস্তান-পাকিস্তানবিশ্বকাপ-২০১৯
Previous Post

রাজশাহীতে দুই বাসের ধাক্কাধাক্কিতে কলেজ ছাত্রের হাত বিচ্ছিন্ন

Next Post

ভারতের জন্য হজ কোটা ৩০ হাজার বাড়ালো সৌদি আরব

Next Post
সৌদি-হজ কোটা-ভারতের হজযাত্রী

ভারতের জন্য হজ কোটা ৩০ হাজার বাড়ালো সৌদি আরব

তাসমান পাড়ের দুই প্রতিবেশীর রোমাঞ্চ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT