চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরুর গরম থেকে আফগানদের টাইগার বধের কৌশল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:08 অপরাহ্ন 25, আগস্ট 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত নয়, বাংলাদেশ সফরের প্রস্তুতি সারতে আবু ধাবিকে বেছে নিয়েছে আফগানিস্তান। মরুর শহরে প্রচণ্ড গরমে ঘাম ঝরানো অনুশীলন সেরেই চট্টগ্রামে আসবেন রশিদ খানরা। কঠিন পরিবেশে অনুশীলনের কারণ একটাই, সেপ্টেম্বরে বাংলাদেশের প্রচণ্ড গরমকে জয় করা!

নিজ দেশে আন্তর্জাতিক ম্যাচ খেলতে না পারায় ভারতের দেরাদুনকে অনেক আগেই অস্থায়ী হোম ভেন্যু বানিয়েছে আফগানিস্তান। কিন্তু বাংলাদেশ সফরের আগে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে চলছে দলটির অনুশীলন। তাতে বাংলাদেশের বিপক্ষে টেস্টে দারুণভাবে মানিয়ে নিয়ে ভালো ফল করা সম্ভব বলে মনে করছেন অধিনায়ক রশিদ।

‘বাংলাদেশের চেয়েও গরম কোনো দেশে অনুশীলনের চিন্তা মাথায় রেখেই আমরা আবু ধাবিকে বেছে নিয়েছি। তাহলে সফরে আমরা ভিন্ন কিছু করে দেখাতে পারব।’

চট্টগ্রামে ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্টটি। এরপর জিম্বাবুয়েকে সঙ্গী করে শুরু হবে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ। আর এই সফর দিয়েই শুরু হবে অধিনায়ক রশিদ খানের নতুন অধ্যায়। গত এপ্রিলে টি-টুয়েন্টি দলের নেতৃত্ব পেলেও বিশ্বকাপের পরপরই তিন ফরম্যাটের দায়িত্ব দেয়া হয়েছে ২০ বছর বয়সী লেগস্পিনারকে।

নেতৃত্বকে বড় চ্যালেঞ্জ মানলেও নিজের খেলাকে আগে উপভোগ করতে চান রশিদ। নতুন চ্যালেঞ্জে সিনিয়র একাধিক খেলোয়াড়ের সমর্থন পাচ্ছেন বলেও জানিয়েছেন।

‘আমাদের ক্রিকেট বোর্ডের লম্বা পরিকল্পনা আছে। এ কারণেই আমাকে অধিনায়ক হিসেবে বেছে নেয়া। তবে চাই না নেতৃত্বের কারণে আমার নিজের পারফরম্যান্সে বিঘ্ন ঘটুক। দায়িত্বের পাশাপাশি আমার লক্ষ্য থাকবে নিজের খেলাকে উপভোগ করা ও পারফর্ম করে যাওয়া।’

‘একাধিক সিনিয়র খেলোয়াড় আমাকে মাঠে প্রচুর সাহায্য করছেন। তাদের সাহায্য আমাকে মাঠে ভালো করার শক্তি যোগায়।’

Tags: রশিদ খানলিড স্পোর্টস
Previous Post

আমি এসেই সুপারস্টার হয়ে যাইনি: পিয়া

Next Post

রুমিন বলছেন, তার আবেদন রাষ্ট্রের কাছে, সরকারের কাছে নয়

Next Post

রুমিন বলছেন, তার আবেদন রাষ্ট্রের কাছে, সরকারের কাছে নয়

চিরুনি অভিযানে অসহযোগিতা করলে আইনগত ব্যবস্থা: মেয়র আতিকুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT