চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপিল বোর্ডের বৈঠক: উপস্থিত নিপুণ, নেই জায়েদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:46 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
নিপুণ উপস্থিত, জায়েদ অনুপস্থিত, আপিল বোর্ডের বৈঠক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সদ্য অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে ‘সাধারণ সম্পাদক’ পদটি নিয়ে শঙ্কা যেন কাটছেই না। ‘ভোট কেনার’ অভিযোগ আনা হয় নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে। এছাড়াও বেশকিছু অভিযোগে এই পদ বাতিলের আবেদন করেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। এই পদে পুনরায় নির্বাচনও দাবি করেন এই অভিনেত্রী।

নিপুণের আবেদনের প্রেক্ষিতে জায়েদ খানের পদ বাতিল হবে নাকি তিনিই দায়িত্বে থাকবেন- সে বিষয়ে শনিবার বিকেলে পূর্ব ঘোষণা অনুযায়ি সিদ্ধান্ত জানাতে এফডিসিতে অবস্থান করছে শিল্পী সমিতির আপিল বোর্ড।

যেখানে উপস্থিত থাকতে বলা হয়েছিলো অভিযোগকারী নিপুণ, অভিযুক্ত জায়েদ খান, চুন্নু, সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন ও দুই নির্বাচন কমিশনারকে। তবে অভিযোগকারী নিপুণকে আপিল বোর্ডের সভায় উপস্থিত থাকতে দেখা গেলেও পাওয়া যায়নি জায়েদ খান কিংবা চুন্নুকে।

এ বিষয়ে এফডিসিতে উপস্থিত আপিল বোর্ডের প্রধান সোহানুর রহমান সোহান চ্যানেল আই অনলাইনকে বলেন, অভিযোগকারী নিপুণ আপিল বোর্ডের বৈঠকে উপস্থিত হয়েছেন, তবে এখন পর্যন্ত অভিযুক্ত কেউ আসেননি। আমরা শিল্পী সমিতির অফিসে বসতে চেয়েছিলাম, কিন্তু অফিসটি তালাবদ্ধ। কাউকে পাওয়া যায়নি। এই অবস্থায় শিল্পী সমিতির বাগান সংলগ্ন চত্ত্বরে বসেছি। বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করবো, এরমধ্যে যদি দুই পক্ষ না আসে তাহলে আমরা একটা সিদ্ধান্ত জানাবো।

নির্বাচনে জায়েদ খানের কাছে ১৩ ভোটে হারার পর ভোট পুর্নগণনার আবেদন করেছিলেন নিপুণ। সেখানেও ফলাফল অপরিবর্তিত থাকার পর এক সংবাদ সম্মেলনে ভোটের দিন জায়েদ খানের বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ করেন এ অভিনেত্রী। পরে শিল্পী সমিতির আপিল বোর্ডে জায়েদ খান ও কার্যকরী পরিষদের সদস্য চুন্নুর পদ বাতিলের আবেদন করেন নিপুণ। তার আবেদনের প্রেক্ষিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে করণীয় জানতে আবেদন করেছিলেন সোহান।

মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে আপিল বোর্ডকেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনা মেনে দুই পক্ষকে নিয়ে বসার উদ্যোগ নেন সোহান।

তবে বৈঠকে যাবেন না বলে আগেই গণমাধ্যমকে জানিয়েছেন জায়েদ। আপিল বোর্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘২৯ জানুয়ারির পর থেকে আপিল বোর্ড বিলুপ্ত হয়েছে। বিষয়টি নিয়ে আপিল বোর্ডের সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার নেই।’ শুধু তাই নয়, বিষয়টি নিয়ে আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহানসহ পাঁচ জনের নামে আইনি নোটিস পাঠিয়েছেন জায়েদ।

Tags: অভিনয়আপিল বোর্ডএফডিসিজায়েদজায়েদ খাননিপুণলিড বিনোদনসিনেমাসোহানসোহানুর রহমান সোহান
Previous Post

লঘুচাপের পর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া

Next Post

বুদ্ধি ও বিদ্যার দেবী সরস্বতী

Next Post
সরস্বতী দেবীর বিশাল মূর্তি, ভক্তরা পূজা ও প্রার্থনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বুদ্ধি ও বিদ্যার দেবী সরস্বতী

লেভান্ডোভস্কি ও মেসি, ফুটবল তারকা, পুরস্কার গ্রহণের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির ভোট না পাওয়ায় বিস্মিত লেভান্ডোভস্কি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT