চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপাত সাফল্যের ঘোর কি আমাদেরকে অন্ধ করে দিচ্ছে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:48 পূর্বাহ্ন 05, আগস্ট 2015
in অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

অন্ধকারকে অন্ধকার দিয়ে দূরে ঠেলতে পারা যাবে এমন আশা বাতুলতা মাত্র; আমাদের ভেতরের অন্ধকার বিষয়ে আত্মোপলব্ধি দেখতে পাইনা। মনের সেই অন্ধকারের মধ্যে যে আলো প্রবেশ করছে না, সে কথা বলবার সময় কোথায়? বিত্ত, প্রাচুর্যের অহংকার আর আপাত সাফল্যের ঘোর কি আমাদেরকে অন্ধ করে দিচ্ছে? খুলনায় শিশু রাজিবের লোহমর্ষক হত্যাকাণ্ডের পর নিজের ফেসবুক পেজে এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ইলিয়ন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আলী রিয়াজ।

তিনি বলেন, সীমাহীন নিষ্ঠুরতার খবর পড়ছি আমরা সবাই। একেকটি মর্মান্তিক ঘটনা আরেকটি ঘটনাকে ছাড়িয়ে যাচ্ছে চরিত্রে, প্রকৃতিতে। গতকাল যে নিষ্ঠুরতার খবর দেখে মনে হয়েছে ‘এও কি সম্ভব?’ আজ আরেক ঘটনায় তাকে মনে হচ্ছে শিশুতোষ। অথচ দেখুন যারা এসব পৈশাচিক ঘটনা ঘটাচ্ছে এরা কিন্ত অতি সাধারণ মানুষ; আপনার চারপাশে যে মানুষগুলোকে আপনি প্রতিদিন দেখেন, চেনেন এঁরা তার চেয়ে ভিন্ন নয়।

তিনি প্রশ্ন করেন, ফেসবুকে যার কথা আপনি ‘পছন্দ’ করেন এঁরা কি তার চেয়ে খুব বেশি আলাদা? আপনি ভাবেন – কী করে মানুষের মধ্যে এই সীমাহীন বিকারগ্রস্থতার জন্ম হয়েছে?

কিন্ত আসলে এই প্রশ্নের উত্তর আপনি জানেন, চাইলেই বুঝতে পারবেন। এই সব ঘটনায় যে সব প্রতিক্রিয়া সেগুলো দেখুন তা হলে বুঝতে পারবেন। ক্ষোভ ও ক্রোধের প্রকাশ হিশেবে আমার-আপনার বন্ধুর প্রতিক্রিয়ার ভাষা লক্ষ্য করুন, তা হলেই স্পষ্ট হবে।

আলী রিয়াজ জানান, নিষ্ঠুরতা, বর্বরতার বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমি-আপনি যে ভাষায় আক্রমণ করছি, এই সব অপরাধীদের যে সব শাস্তির পরামর্শ দিচ্ছি সেগুলোই আসলে বলে দেয় এই মনোভাবের শেকড় কত গভীরে। মানুষকে কতভাবে শাস্তি দেয়া যায় বলে যে পরামর্শ দেওয়া হয় তার যদি একটি তালিকা করার চেষ্টা করেন তা হলে দেখবেন এগুলোর মধ্যে নির্মমতার কত নগ্ন প্রকাশ আছে। আর যারা প্রতিক্রিয়া দেখালেন না তাঁদের মধ্যে আছেন সেইসব মানুষ যাঁদের নির্লিপ্ততা সীমাহীন। আমার গায়ে এসে লাগেনি, সেটা ধর্ষনের ঘটনাই হোক কি হত্যার ঘটনাই হোক, অতএব এ নিয়ে আমার দুশ্চিন্তা নেই। এই দুই-ই বলে দেয় যে মানুষের মনের কোণে যে অন্ধকার তা দূর তো হয়ইনি, বরঞ্চ আরো বেশি করে গেড়ে বসেছে।

তিনি আরো বলেন, বাইরের উজ্জ্বল চোখ ধাঁধানো আলোয় আমরা তা দেখতে পাইনা বটে, কিন্ত আরেক অন্ধকারের দেখা পাওয়া গেলে আমাদের মনের সেই অন্ধকার আমাদের গ্রাস করে। গত কয়েক বছরে কথা বলার ভাষায়, আলোচনার ভাষায়, ভিন্নমত প্রকাশের ভাষায় কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন? এই যে ফেসবুক, কিংবা ধরুন অন্য সোশ্যাল মিডিয়া, সেটা একার্থে এই সময়ের এক অনন্য দলিল, সমাজ বদলে যাবার একটি দলিল। শুধু এই কারণে নয় যে সেটা প্রযুক্তির উৎকর্ষের প্রমাণ, এই কারনেও নয় যে তা দূরকে কাছে এনেছে – আমার কাছে মনে হয় এই কারণে যে আমার-আপনার ভেতরের মানুষকে এই প্রযুক্তি উন্মুক্ত করেছে-বলেন তিনি।

এ অধ্যাপক আরো বলেন, ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে আমরা যখন কথা বলি তখন আসলে আমরা কথা বলি একা একা, যে কথাটা যে ভাষায় আর দশজনের সামনে বলতে আমাদের দ্বিধা হতো এখন তা নির্বিবাদই বলি। ফলে যতটুকু মানসিক বাধা; সামাজিকতার যতটুকু লেশ আমাদেরকে আটকে রাখতো এখন সেই বাঁধা নেই। একান্তে আমার আমি যে কি রকম মানুষ তারই প্রকাশ ঘটে এই সব নির্মমতার বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়ায়; শুধু তাই নয়, অন্যের সঙ্গে ভিন্নমত প্রকাশের ক্ষেত্রেও তার অন্যথা হয় না।

শেষে আলী রিয়াজের প্রশ্ন, অন্ধকারকে অন্ধকার দিয়ে দূরে ঠেলতে পারা যাবে এমন আশা বাতুলতা মাত্র; আমাদের ভেতরের অন্ধকার বিষয়ে আত্মোপলব্ধি দেখতে পাইনা। মনের সেই অন্ধকারের মধ্যে যে আলো প্রবেশ করছে না, সে কথা বলবার সময় কোথায়? বিত্ত, প্রাচুর্যের অহংকার আর আপাত সাফল্যের ঘোর কি আমাদেরকে অন্ধ করে দিচ্ছে?

Tags: শিশু রাকিব হত্যা
Previous Post

দেশে ফিরে টাইগারদের প্রশংসায় আমলা

Next Post

বৃষ্টির কারণে লকলকিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম

Next Post

বৃষ্টির কারণে লকলকিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম

কসাই সিরাজসহ ৩ জনের রায় ১১ আগস্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT