চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপন থেকে সোনা ফেরত পেতে আবেদনের শেষদিন ১৩ জুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:47 অপরাহ্ন 08, জুন 2017
in বাংলাদেশ
A A
আপন জুয়েলার্স

আপন জুয়েলার্সের সিল করা ৫টি শাখায় যে সকল গ্রাহক স্বর্ণালংকার বুকিং ও অর্ডার প্রদান করেছেন তাদের সোনা ফেরত পেতে আগামী ১৩ জুনের মধ্যে আবেদন করার অনুরোধ জানিয়েছে শুল্ক গোয়েন্দা।

শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক এবং আপন জুয়েলার্সের গ্রাহকদের স্বার্থরক্ষা সংক্রান্ত মধ্যস্থতা কমিটির সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর কাকরাইলে অবস্থিত শুল্ক গোয়েন্দা দফতরে ৮ জুন থেকে ১৩ জুন পর্যন্ত সকাল নয়টা থেকে বিকেল তিনটার মধ্যে গ্রাহকরা তাদের স্বর্ণ ফেরত পাওয়ার আবেদন করতে পারবেন। ১৩ জুন বিকেল সাড়ে তিনটায় কমিটির সদস্যদের উপস্থিতিতে ওই আবেদনের বাক্স খোলা হবে।

এছাড়া নির্ধারিত সময়ের পর আর কোন আবেদন বিবেচনা করা হবে না বলেও  ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে আপন জুয়েলার্সের প্রকৃত গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় ২৯ কেজি স্বর্ণের ব্যাপারে আইনী কাঠামোর মধ্যে মতামত প্রদানের জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে শুল্ক গোয়েন্দা।

এই কমিটি গ্রাহকদের স্বার্থ সংরক্ষণের বিষয়টি যাচাই-বাছাই করে ১০দিনের মধ্যে সুস্পষ্ট একটি প্রতিবেদন জমা দেবে।

গত ১৪ ও ১৫ মে শুল্ক গোয়েন্দা আপন জুয়েলার্সের গুলশান ডিসিসি মার্কেট, গুলশান এভিনিউ, উত্তরা, সীমান্ত স্কোয়ার ও মৌচাকের ৫টি শোরুমে অভিযান চালিয়ে প্রায় ১৩.৫ মণ স্বর্ণ ও ৪২৭ গ্রাম ডায়মন্ড ব্যাখ্যাহীনভাবে সাময়িকভাবে আটক করে। এগুলো পরে আইনানুগভাবে প্রতিষ্ঠানের জিম্মায় দেয়া হয়।

আত্মপক্ষ সমর্থনে আপন জুয়েলার্স কর্তৃপক্ষকে ৩ বার শুনানির সুযোগ দিলেও তারা কোনপ্রকার বৈধ কাগজ দেখাতে পারেনি।

তবে আপনের মালিকপক্ষের দেয়া ১৮২ জনের তালিকার মধ্যে ৮৫ জন প্রকৃত গ্রাহককে মেরামতের জন্য জমা রাখা প্রায় ২.৩ কেজি স্বর্ণালঙ্কার অক্ষত অবস্থায় ফেরত দেয়া হয়েছে।

Tags: আপন জুয়েলার্স
Previous Post

ব্রিটেনের মধ্যবর্তী জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ চলছে

Next Post

বঙ্গবন্ধু চত্বর ও বস্তিবাসীর জন্য ফ্ল্যাট নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

Next Post
শেখ হাসিনা

বঙ্গবন্ধু চত্বর ও বস্তিবাসীর জন্য ফ্ল্যাট নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বিশ্বব্যাংকের ঋণে বস্তিবাসীদের আবাসন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: অর্থমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT