চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপন জুয়েলার্সের শোরুম থেকে ৮৫ জনকে শুল্ক গোয়েন্দাদের স্বর্ণ হস্তান্তর

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
8:18 অপরাহ্ন 29, মে 2017
in অপরাধ
A A

গ্রাহকের মেরামতের জন্য রাখা গচ্ছিত স্বর্ণ হস্তান্তরে আপন জুয়েলার্সে পাঁচ শোরুম থেকে ১৮২ জনের মধ্যে ৮৫ জনকে ২ কেজি ৩৩ গ্রাম স্বর্ণালঙ্কার ফেরত দিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। শুল্ক গোয়েন্দা মহাপরিচালক ড. মইনুল খান সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুল্ক গোয়েন্দার ডিজি ড. মইনুল খান চ্যানেল আই অনলাইনকে বলেন: আপন জুয়েলার্স কর্তৃক সরবরাহকৃত ১৮২ জন গ্রাহকের মধ্যে উত্তরা শাখায় ১৫ জন, সুবাস্তু ইমাম স্কয়ার শাখায় ১৩ জন, গুলশান ডিসিসি মার্কেট শাখায় ১৫ জন, মৌচাক শাখায় ১৯ জন এবং সীমান্ত স্কয়ার শাখায় ২৩ জনসহ সর্বমোট ৮৫ জন গ্রাহক উপস্থিত হয়ে যথাসময়ে প্রামাণ্য দলিল প্রদর্শন করে তাদের গচ্ছিত স্বর্ণালংকার ফেরত নেন। ফেরত মোট স্বর্ণের পরিমাণ ২ কেজি ৩৩ গ্রাম।

তিনি আরো জানান, অবশিষ্ট গ্রাহক উপস্থিত না হওয়ায় তাদের স্বর্ণ ফেরত দেওয়া সম্ভব হয় নি। এ বিষয়ে পরবর্তী সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ২৫ সদস্য বিশিষ্ট দল শুল্ক গোয়েন্দার এই কার্যক্রমে সর্বাত্মক সহায়তা প্রধান করে।  এছাড়াও বাজুসের কর্মকর্তারাও শুল্ক গোয়েন্দাদের সঙ্গে সহায়তা প্রদান করেছে।

সোমবার সকাল ১০টা থেকে একযোগে পাঁচটি শাখা থেকেই শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা গ্রাহকদের কাগজপত্র দেখে স্বর্ণালঙ্কার ফেরত দেওয়া শুরু করে। শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক মো. জাকারিয়া জানান, রসিদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা নিয়ে স্বর্ণ ফেরত দেওয়া হচ্ছে।

আপন জুয়েলার্সের সীমান্ত স্কয়ার শো-রুমের ম্যানেজার ইফতেখার আহমেদ বলেন: শুল্ক গোয়েন্দা অধিদফতরের সিদ্ধান্ত অনুযায়ী গ্রাহকদের স্বর্ণ ফেরত দিচ্ছি। যেসব গ্রাহক স্বর্ণ কেনার জন্য অগ্রিম টাকা দিয়েছিলেন, সেগুলো কিভাবে ফেরত দেবেন, জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে শুল্ক গোয়েন্দা অধিদফতরে মঙ্গলবার শুনানি হওয়ার কথা রয়েছে। শুনানিতে যে সিদ্ধান্ত নেওয়া হবে, সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’

বনানীর হোটেল রেইনট্রিতে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সাফাত আহমেদের বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ। ওই ঘটনার পর কাস্টমস কর্তৃপক্ষ আপন জুয়েলার্সের পাঁচটি শাখায় অভিযান চালায়। গত ১৪ ও ১৫ মে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা আপন জুয়েলার্স থেকে প্রায় সাড়ে ১৩ মণ স্বর্ণ ও ৪২৭ গ্রাম ডায়মন্ড আটক করে। গত ১৪ ও ১৫ মে আপন জুয়েলার্সের ৫টি শাখায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের ৫টি দল অভিযান চালায়। অভিযানকালে শাখা সমূহে থেকে সাড়ে ১৩ মণ স্বর্ণ ও ৪২৭ গ্রাম ডায়মন্ড জব্দ করা হয়। এখন পর্যন্ত মালিকপক্ষ এসব স্বর্ণ ও ডায়মন্ডের কোনও বৈধ কাগজ দেখাতে পারেননি। যার মধ্যে গ্রাহকের মেরামতের জন্য অক্ষত অবস্থায় ছিল তা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয় শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

Tags: আপন জুয়েলার্স
Previous Post

সেহরি ও ইফতারের সময়সূচি

Next Post

জিমিকে বাইরে রেখে এশিয়া কাপের দল

Next Post
ফাইল ছবি

জিমিকে বাইরে রেখে এশিয়া কাপের দল

বিদ্যুৎ উন্নয়নে ৫ হাজার কোটি টাকার ঋণ দেবে এডিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT