চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপন ছন্দে নেইমার-রিচার্লিসন, চেনা ছন্দে ব্রাজিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:02 পূর্বাহ্ন 18, জুন 2021
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের দুই ফুটবল খেলোয়াড়, একে অপরের সাথে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার উড়ছেন। সান্দ্রো-রিচার্লিসনরা উড়ছেন। উড়ছে ব্রাজিলও। বিশ্বকাপ বাছাইয়ের পর কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশনে নেমে আরেকটি জয় তুলেছে টিটোর শিষ্যরা। এবার হারিয়েছে পেরুকে, বড় ব্যবধানে।

রিও ডি জেনিরোর সান্তোস স্টেডিয়ামে গ্রুপ এ’র ম্যাচে পেরুকে ৪-০ গোলে উড়িয়ে আসরে টানা দ্বিতীয় জয় তুলেছে ব্রাজিল। গত কোপার ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারিয়েই শিরোপা রেখেছিল সেলেসাওরা। এবার প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে হারিয়েছে ৩-০তে।

ম্যাচের ১২ মিনিটেই লিড আনে ব্রাজিল। গ্যাব্রিয়েল জেসাসের বাড়ানো বলে জাল খুঁজে নেন অ্যালেক্স সান্দ্রো। তার আগে বলের উৎস ছিলেন নেইমার। দুপক্ষই কয়েকটি সুযোগ তৈরি-নষ্ট করার পর প্রথমার্ধ শেষ হয়, বিরতির আগে তাতে ওই একটাই গোল।ব্রাজিলের ফুটবল খেলোয়াড়রা গোলের জন্য চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যবিরতির পর ফিরে পাল্টে যায় চিত্র। আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সেলেসাওরা। ৫৩ মিনিটে দানিলোর প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্য খুঁজে পায়নি। ৬১ মিনিটে ব্রাজিলের পক্ষে একটি পেনাল্টির সিদ্ধান্ত দিয়েও ভিএআরে সিদ্ধান্ত পাল্টান রেফারি।

ম্যাচের ৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন চেনাছন্দে থাকা নেইমার। ফ্রেডের থেকে বল পেয়ে আসরে নিজের তৃতীয় গোলটি করেন সময়ের অন্যতম সেরা তারকা। জাতীয় দল জার্সিতে তার ৬৮তম গোল।ব্রাজিল ফুটবল দল মাঠে খেলা উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই গোলে এগিয়ে থেকে আরও গোলের নেশায় পেয়ে বসে ব্রাজিলকে। ৭৪ মিনিটে রিচার্লিসনকে ব্যর্থ করেন দেয় পেরু। ৮৪ মিনিটে নেইমারের দর্শনীয় ফ্রি কিক অল্পের জন্য ঠিকানা পায়নি। ৮৭ মিনিটে ফিরমিনোর সামনে দেয়াল হন পেরুর গোলরক্ষক।

ম্যাচের ৮৯ মিনিটে পেরু আর আটকাতে পারেনি টানা আক্রমণ শানিয়ে চলা ব্রাজিলকে। রিচার্লিসনের থেকে বল পেয়ে এভারটন রিবেইরো আরেকদফা ব্যবধান বাড়ান। আর যোগ করা সময়ে তৃতীয় মিনিটে ৪-০ করেন রিচার্লিসন।

Tags: কনমেবলকোপা আমেরিকাকোপা আমেরিকা ২০২১নেইমারপেরুব্রাজিলভেনেজুয়েলারিচার্লিসনলিড স্পোর্টস
Previous Post

রাজধানীর ৬৮ ভাগ করোনা রোগীই ডেলটায় আক্রান্ত: আইসিডিডিআরবি

Next Post

একদিনে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু ব্রাজিলে

Next Post
শিশু ও যুবক মাস্ক পরা, করোনাভাইরাসের মহামারির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিনে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু ব্রাজিলে

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসছেন ২৬ মার্চ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রুডো-বাইডেনদের পেছনে ফেলে সবচেয়ে জনপ্রিয় নরেন্দ্র মোদি: জরিপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT