চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলন করে খালেদা জিয়াকে বের করা যাবে না: কৃষিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:45 অপরাহ্ন 22, আগস্ট 2019
in বাংলাদেশ
A A

২১ আগস্ট গ্রেনেড হামলার মতো নৃশংস ঘটনার মদদ দাতা খালেদা জিয়াকে আন্দোলন করে জেল থেকে বের করা যাবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক।

তিনি বলেন: বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারাই ২১ আগস্ট গ্রেনেড হামলার নেপথ্যে ছিল। ২১ আগস্টের পরিকল্পনা হয়েছে হাওয়া ভবন থেকে। তারেক রহমান ও খালেদা জিয়ার পরিচালনায় প্রকাশ্য দিবালেকে ১৩টি গ্রেনেড মেরে হামলাকারীরা শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল।

কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন।

এসময় সংগঠনের সভাপতি মো: মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষি ও সমন্বয় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাভলী।

মন্ত্রী আরও বলেন: পাকিস্তানের দালালরা কোনদিন বাংলাদেশকে মেনে নিতে পারেনি। আর ২১ আগস্টে ব্যবহৃত গ্রেনেডগুলো ছিল পাকিস্তানের তৈরী। এতেই বোঝা যায় মা ও ছেলের রচনা। ৭৫ এর পরে মুক্তিযুদ্ধের চেতনার ও আদর্শকে ধ্বংশ করতে,গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে নষ্ট করতে ২১ আগষ্টের হামলা।

তিনি বলেন: পৃথিবীর এই নজির আর কোথাও নেই। তখনকার প্রশাসন, রাষ্ট্রযন্ত্র ও গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে এ পৈশাচিক হত্যাকান্ড চালায় তারেক ও তার মা।

কৃষিমন্ত্রী বলেন: নানা প্রতিকূলতা, জীবন মৃত্যুর মাঝখানে থেকেও শেখ হাসিনা আজ দেশকে বিশ্বের কাছে এক উদাহরণ হিসেবে গড়ে তুলেছেন। বিদেশিরা আসে বাংলাদেশের উন্নয়নের গল্প শুনতে। কৃষক লীগকে আরও শক্তিশালী ও সুসংগঠিত হতে হবে। কৃষকের পাশে থেকে কাজ করতে হবে। কৃষকের দল আওয়ামী লীগ তাই মন্ত্রণালয়ের সাথে কৃষক লীগকে সম্পৃক্ত করা হবে।

মন্ত্রী বলেন: শেখ হাসিনা ক্ষমতায় থাকুক বা না থাকুক, দেশ বিরোধী, মানবতাবিরোধী নিকৃষ্ট তারেক জিয়াদের ক্ষমতায় যেতে দেওয়া হবে না। তার জন্য প্রত্যন্ত গ্রামেও পৌছে দিতে হবে প্রধানমন্ত্রীর উন্নয়নের মূল মন্ত্র। আমার গ্রাম আমার শহর তখনই বাস্তবায়ন হবে যখন কৃষক লীগ শক্তিশালী ভুমিকা রাখবে।

এসময় কৃষক লীগের কাছে সহায়তা সহায়তা চেয়ে মন্ত্রী বলেন: আপনাদের আমাদের সকলের পবিত্র দায়িত্ব হবে মুক্তিযুদ্ধের বিরোধীদের এদেশ থেকে বিতাড়িত করা।

এর আগে তিনি ক্যাপ্টেন মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে ওয়ালটনের সৌজন্যে ঢাকা রিপোটার্স ইউনিটি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন।

Tags: কৃষক লীগকৃষিমন্ত্রীগ্রেনেড হামলাবাংলাদেশ আওয়ামী লীগ
Previous Post

এভারেস্ট অঞ্চলে প্লাস্টিক বর্জ্য নিষিদ্ধ ঘোষণা

Next Post

বিচারকাজ থেকে বিরত তিন বিচারপতি

Next Post
করোনা

বিচারকাজ থেকে বিরত তিন বিচারপতি

‘ফিদেল ক্যাস্ট্রোর কামড়ে’ আহত এক বৃদ্ধ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT