চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আন্দোলনে ব্যর্থ নির্বাচনেও ব্যর্থ, তারা ভবিষ্যতেও সফল হবে না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:46 অপরাহ্ন 09, জানুয়ারি 2019
in রাজনীতি
A A
ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক আন্দোলন হলে রাজনৈতিকভাবেই তা মোকাবেলা করা হবে। আন্দোলনে ব্যর্থ ও নির্বাচনেও ব্যর্থ প্রতিপক্ষরা সহিংসতা ও নাশকতা করলে সময়োচিত জবাব দেয়া হবে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘যারা আন্দোলনে পরাজিত, নির্বাচনেও পরাজিত তাদের নতুন কিছু করার আছে বলে কেউ বিশ্বাস করবে না। এমনকি বাংলাদেশের জনগণও বিশ্বাস করে না, আমরাও করি না। তারা যদি আইনি পথে যায়, তাহলে আমরা লিগ্যাল ব্যাটল করবো, যদি রাজনৈতিক আন্দোলনে যায় তাহলে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। তারা যদি সহিংসতা ও নাশকতার পথে যায় তাহলে পরিস্থিতি মোকাবেলায় জনগণকে সঙ্গে নিয়ে সময়োচিত জবাব দেয়া হবে।’

লৌহজংয়ের শিমুলিয়া ফেরিঘাট হয়ে বর্তমান সরকারের নতুন মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে যাওয়ার পথে ৩ নম্বর রোরো ফেরিঘাটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘তারা আন্দোলনে ব্যর্থ হয়েছে, ১০ মিনিটও আন্দোলন করেনি। তারা আবার এখন কী করবে? এখন তারা নির্বাচনেও পরাজিত। আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ। তারা ভবিষ্যতেও সফল হবে না।’

এদিকে মন্ত্রিপরিষদের আগমন উপলক্ষে ঘাট এলাকায় ব্যাপক ব্যবস্থা নেয়া হয়।

দেশের চতুর্থবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিপরিষদের গাড়িবহর শিমুলিয়া ঘাটে এসে পৌঁছালে স্থানীয় নেতারা তাদের ফুল দিয়ে বরণ করে নেন। ফেরিতে উঠে নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত সবার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন।

Tags: আওয়ামী লীগ-ওবায়দুল কাদেরএকাদশ জাতীয় নির্বাচনওবায়দুল কাদেরসেমি লিড
Previous Post

‘আমি নিশ্চিত যে রাকেশ এই যুদ্ধে জয়ী হবেন’

Next Post

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Next Post

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জমজমাট ম্যাচে সিলেটের বাজিমাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT