চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলকারীদের খাবার ও কম্বল কেড়ে নিল পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:39 অপরাহ্ন 19, জানুয়ারি 2020
in আন্তর্জাতিক
A A
পুলিশের হাতে আন্দোলকারীদের খাবার ও কম্বল ছিনিয়ে নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ চালার সময় আন্দোলনকারীদের খাবার ও কম্বল কেড়ে নেওয়ার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে।

ভারতের লক্ষ্ণৌ শহরে শনিবার প্রতিবাদ চলাকালে তাদের খাবারের প্যাকেট ও কম্বল সরিয়ে নেয়ার ঘটনা ঘটে। এর আগে শুক্রবার সন্ধ্যায় ভারতের লক্ষ্ণৌতে প্রতিবাদ শুরু করে আন্দোলনকারীরা।

মোবাইল ফোনে তোলা ছবিতে দেখা যায়, শুধু খাবারের প্যাকেট বা কম্বলই নয়, রাতে প্রতিবাদীদের বসার জন্য নিয়ে আসা প্লাস্টিকের শিটও সরিয়ে নিয়ে যাচ্ছে হেলমেট পরিহিত পুলিশ।

তবে পুলিশের বিরুদ্ধে আনা এ অভিযোগ অস্বীকার করেছে লক্ষ্ণৌ পুলিশ। রোববার লক্ষ্ণৌ পুলিশের পক্ষ থেকে গুজব না ছড়ানোর জন্য আবেদন জানানো হয়।

শুক্রবার প্রায় ৫০ জন মহিলা লক্ষ্ণৌ শহরের ঘণ্টাঘরের সিঁড়ির কাছে আন্দোলন শুরু করেন। তারা জানিয়েছেন, এ প্রতিবাদ অনির্দিষ্ট কালের জন্য। আইন বাতিল না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ চলবে। শনিবার ওই প্রতিবাদে আরও মহিলা ও শিশুরা যোগ দেয়।

শনিবার তোলা মোবাইল ফোন ভিডিওতে দেখা যায়, আন্দোলনকারী কয়েকজন নারী পুলিশকে প্রশ্ন করছেন, কেন তাদের কম্বল তুলে নিয়ে যাচ্ছে পুলিশ?

নারী ও শিশুদের জন্য খাবার ও কম্বল নিয়ে আসা এক শিখ ব্যক্তি বলেন, ‘কিছু পুলিশ আমাদের থামাতে চাইছে। কিন্তু বাকিরা সমর্থন করছে। এটা সাধারণ মানবকিতা এবং তাই আমরা এখানে।’

লক্ষ্ণৌ পুলিশ বিবৃতিতে জানিয়েছে, ঘণ্টাঘরের কাছে ওই প্রতিবাদীরা কোনও অনুমতি ছাড়াই তাবু খাটানোর চেষ্টা করছিল। অনেকে সেখানে কম্বল বিতরণ করছিল। ফলে বহু মানুষ জমায়েত হয়েছিল যারা আন্দোলনকারী নয়। তারা কেবল কম্বল নিতে এসেছিল। সেকারণেই ভিড় সরাতে হস্তক্ষেপ করে পুলিশ। আর তাই কম্বলগুলি সরিয়ে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি, সকলকে গুজব ছড়াতে বারণও করা হয় ওই বিবৃতিতে।

সংশোধিত নাগরিকত্ব আইনে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ২০১৫ সালের আগে আগত অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। সমালোচকদের মতে, এই আইন বৈষম্যমূলক এবং সংবিধানে বর্ণিত দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তির পরিপন্থী।আইনটি পাস হওয়ার সঙ্গে সঙ্গে দেশটির বিভিন্ন রাজ্যে আন্দোলন চলে আসছে।

Tags: পুলিশভারতসংশোধিত নাগরিকত্ব আইন
Previous Post

নতুন ছবিতে এবিএম সুমন

Next Post

বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিতে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ফুটবল দল বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিতে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিতে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় জগন্নাথ হল অ্যালামনাইয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ায় জগন্নাথ হল অ্যালামনাইয়ের পুনর্মিলনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT