চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন করলো ‘গ্রিনফোর্স’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:37 পূর্বাহ্ন 06, ডিসেম্বর 2019
in পরিবেশ
A A

পরিবেশ সুরক্ষায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০১৯ উদযাপন করেছে গ্রিনফোর্স। বৃহস্পতিবার পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) কার্যালয়ে স্বেচ্ছাসেবকদের নিয়ে সংগঠনটি আলোচনাসভার আয়োজন করে।

পবা চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে এবং গ্রিনফোর্স সমন্বয়কারী মেসবাহ উদ্দিন আহমেদ সুমনের উপস্থাপনায় সভায় স্বেচ্ছাসেবকরা তাদের বক্তব্য তুলে ধরেন।

জলবায়ুসহিষ্ণু বাংলাদেশ এবং নগরীতে পরিবেশদূষণ প্রতিরোধে পরিবেশবিষয়ক স্বেচ্ছাসেবীদের ভূমিকা কেমন হওয়া উচিত এবং সমাজ ও মানবকল্যাণে তারা কীভাবে অবদান রাখতে পারেন এ বিষয়গুলো আলোচনাসভায় তুলে ধরা হয়।

অনুষ্ঠানের সভাপতি বলেন: দেশের জনশক্তির বড় একটি অংশ যুবক। এদের উদ্বুদ্ধ করে শক্তিতে পরিণত করার মাধ্যমে প্রত্যেককে স্বেচ্ছাসেবক হিসেবে গড়ে তুলতে হবে। সর্বোপরি দেশের পরিবেশ রক্ষার প্রয়োজনে সংগঠিত হয়ে কাজ করতে হবে। দেশ, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে স্বেচ্ছাসেবক মনোবৃত্তিকে উদ্বুদ্ধ করা এখন সারাবিশ্বেই অত্যন্ত গুরুত্ব পাচ্ছে।

গ্রিনফোর্সের সদস্যরা আগামী দিনগুলোতে পরিবেশ সুরক্ষায়, জীববৈচিত্র্য রক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম আয়োজনের পাশাপাশি শিক্ষার্থীদের সচেতন করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করবে।

অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস (৫ ডিসেম্বর), যা সাধারণত ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার ডে (আইভিডি) নামে পরিচিত, ১৯৮৫ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের দ্বারা গৃহীত একটি আন্তর্জাতিক উদযাপন দিবস। ২০১৯ সালে এর থিম হচ্ছে ‘ভলান্টিয়ার ফর ইনক্লুসিভ ফিউচার’।

Previous Post

তিনি কবে আসবেন?

Next Post

মালভূমি থেকে ইসরায়েলকে সরে যেতে জাতিসংঘের নির্দেশ

Next Post

মালভূমি থেকে ইসরায়েলকে সরে যেতে জাতিসংঘের নির্দেশ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT