চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক মূকাভিনয় উৎসবের রোড শো শুরু

সাইফুল্লাহ সাদেক by সাইফুল্লাহ সাদেক
2:27 অপরাহ্ন 29, মার্চ 2018
in শিল্প সাহিত্য
A A

আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় আন্তর্জাতিক আন্তর্জাতিক মূকাভিনয় উৎসবের প্রচারণামূলক রোড শো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে রোড শো এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আয়োজক সংগঠন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকমনের মডারেটর অধ্যাপক ড. ফাদার তপন ডি রোজারিও।

এসময় উপস্থিত ছিলেন নিউজজিল্যান্ড ভিত্তিক সংগঠন পরিচালক  আহমেদ বারী, ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের প্রতিষ্ঠাতা, পরিচালক মীর লোকমান, সংগঠনটির সাবেক সভাপতি শাহরিয়ার শাওন, বর্তমান সাধারণ সম্পাদক সানোয়ারুল হক সনি ও সংগঠনের শিল্পী, সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে শাহবাগ হয়ে গুলশানে যায় মূকাভিনয় শিল্পীদের গাড়িটি। সেখানকার বিভিন্ন স্কুলে মূকাভিনয় শিল্পীরা তাদের অভিনয় দিয়ে দর্শক মাতাবেন। এভাবে প্রচারণা চলবে টানা দশদিন।

আগামী ৮, ৯ ও ১০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব। বর্ণাঢ্য মূকাভিনয় উৎসবে অংশ নিচ্ছে জাপান, দক্ষিণ আফ্রিকা, সার্বিয়া, ইরান, ভারত, নেপালের জনপ্রিয় শিল্পীরা।

এছাড়াও অংশ নিবে বাংলাদেশে মূকাভিনয় চর্চারত দল- স্বপ্নদল (ঢাকা), পেন্টোমাইম মুভমেন্ট (চট্টগ্রাম), মুক্তমঞ্চ নির্বাক দল (গাজীপুর), জাহাঙ্গীরনগর থিয়েটার, মাইম আর্ট (ঢাকা), বেঙ্গল থিয়েটার (ঢাকা), সাইলেন্ট থিয়েটার (চট্টগ্রাম), প্রভাতফেরি (চুয়েট), নর্থ-সাউথ ইউনিভার্সিটি মাইম সোসাইটি, জগন্নাথ ইউনিভার্সিটি মাইম সোসাইটি, মাইম অ্যাকশন ময়মনসিংহসহ মোট ১০টি মূকাভিনয় দল।

২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি ‘না বলা কথাগুলো না বলেই হোক বলা’ স্লোগান নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর লোকমানের হাত ধরে যাত্রা শুরু করে মূকাভিনয় সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন।’

পথচলার মাত্র ৭ বছরে সংগঠনটি অনেকগুলো জাতীয় মূকাভিনয় উৎসব আয়োজনসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভাগ ও জেলা শহরে ৪০০ টির মত মূকাভিনয় প্রদর্শনী করেছে। একইসঙ্গে পুরস্কৃত হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। এরই ধারাবাহিকতায় সংগঠনটি এবার ২য় বারের মতো আন্তর্জাতিক এই উৎসব আয়োজন করতে যাচ্ছে।

Previous Post

ওয়াশিংটনে ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ পালনের ঘোষণা

Next Post

দলবাজদের বিচারপতি হিসেবে চায় না সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

Next Post

দলবাজদের বিচারপতি হিসেবে চায় না সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

গুগল ও ফেসবুকের হাতে বন্দী আমাদের ব্যক্তিগত গোপনীয়তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT