চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক মুক্তির একদিন আগেই ঢাকায় ‘ডেডপুল ২’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:42 অপরাহ্ন 16, মে 2018
in বিনোদন
A A

২০১৬ সালে মুক্তি পাওয়া মার্ভেল কমিকসের সুপারহিরো ছবি ডেডপুল-এর কথা দারুণভাবেই মনে থাকার কথা হলিউডের সিনেমাপ্রেমীদের। ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার আয় করে রীতিমত চমক সৃষ্টি করেছিলো ছবিটি। বক্স অফিস কাঁপানো সেই সাফল্যের রেশ রয়ে গেছে এখনো। এরমধ্যেই হাজির দ্বিতীয় কিস্তি ‘ডেডপুল ২’।

আসছে ১৮ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ‘ডেডপুল ২’। তবে বাংলাদেশের দর্শকদের জন্য চমকপ্রদ খবর হলো, আন্তর্জাতিক মুক্তির একদিন আগেই অর্থাৎ ১৭ মে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ছবিটি।

আগের ছবির পরিচালক হিসেবে টিম মিলার কাজ করলেও এবারের ছবি পরিচালনা করছেন ডেভিড লেইচ। গতবার অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ করেছেন রায়ান। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে বরাবরের মতো তাঁর সঙ্গে থাকছেন ছবির আরও দুজন প্রযোজক। আগের ছবির মতো এখানেও রায়ান রেনল্ড ডেডপুলের ভূমিকায় আছেন। সেই সাথে থাকছেন জ্যাজি বিটজ, ব্রিয়ানা হিল্ডারব্র্যান্ড, জ্যাক ক্যাসি, স্টিফানসহ আরো অনেকে। আগের ছবি থেকে এবার থাকছেন মোরেনা বাক্কারিন ও টি জে মিলার। আর ক্যাবলের ভূমিকায় থাকছেন জশ ব্রোলিন।

অন্যদিকে রাসেলের চরিত্রে অভিনয় করছে ১৫ বছর বয়সী জুলিয়ান ডেনিসন। ডেডপুল ২-এর ঘোষণা প্রথম চলচ্চিত্রের মুক্তির আগেই দিয়ে দেওয়া হয়েছিল। কাজটাও চলছিল বেশ জোরেশোরেই। তবু দুটো বছর পেরিয়ে গেল ছবিটির পেছনে, এর মূল কারণ ছিলেন টিম মিলার। তাঁর হুট করে চলে যাওয়ায় বিপাকে পড়তে হয় নির্মাতাদের।

আকস্মিকভাবে সুপারপাওয়ারের অধিকারি হয়ে যায় ওয়েড উইলসন। প্রিয়জনের কাছ থেকে দূরে চলে যায়। তবে ডেডপুল চলচ্চিত্রে ভালোবাসার মানুষ আর সুপার পাওয়ার দুটোই শেষ পর্যন্ত ফিরে পায় ওয়েড। তখন অবশ্য নিজের নামকরণ সে করে নিয়েছে ডেডপুল, সঙ্গে যুক্ত হয়েছে লাল-কালো মুখোশ। এবারের ছবিতে কী থাকছে, সেটা নিয়ে খুব বেশি বলা যাচ্ছে না এখনই।

এরইমধ্যে ছবির ট্রেলার প্রকাশিত হয়েছে। যা দেখে বলা যায়, ‘ডেডপুল ২’-এর গল্প আবর্তিত হয়েছে রাসেলকে ঘিরে। বাচ্চা ছেলে রাসেল একজন মিউটেন্ট। সময় পরিভ্রমণকারী ‘ক্যাবল’-এর হাত থেকে বাঁচাতে হবে রাসেলকে। যে কোনো মূল্যে তাকে বাঁচাতে বদ্ধপরিকর ডেডপুল। আর তাই মিউটেন্টদের দল ‘এক্স-ফোর্স’ তৈরি করে সে। শুরু হয় শ্বাসরূদ্ধকর মিশন। শেষ পর্যন্ত রাসেলকে রক্ষা করা যাবে কিনা সেটাই দেখার অপেক্ষা এখন।

Tags: ডেডপুলডেডপুল ২বসুন্ধরামার্ভেললিড বিনোদনসুপার হিরোস্টার সিনেপ্লেক্স
Previous Post

সাইবার অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে আরও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

Next Post

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসে ঢাকায় রোড শো

Next Post

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসে ঢাকায় রোড শো

গাজা-ইসরায়েল-ফিলিস্তিন-জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

আর কত ফিলিস্তিনি মরলে আপনারা ব্যবস্থা নেবেন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT