চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছুটি ঘোষণা করতে কানাডার সিনেটে বিল

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
12:01 অপরাহ্ন 16, মার্চ 2021
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্বীকৃতি দিয়ে ২১ ফেব্রুয়ারি কানাডায় জাতীয় ছুটি ঘোষণা করতে সিনেটে বিল এনেছেন কানাডিয়ান সিনেটর মবিনা জাফর। বহুসংস্কৃতির দেশ কানাডায় অভিবাসীদের মাতৃভাষার স্বীকৃতি এবং গুরুত্ব সম্পর্কে কানাডিয়ানদের সচেতন করে তুলতেই বেসরকারি বিল হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কানাডায় ছুটি ঘোষণার জন্য বিলটি এনেছেন বলে তিনি জানান।

তিনি জানান, আগামী সপ্তাহে সিনেটে বিলটি নিয়ে আলোচনার পর পরীক্ষা নিরীক্ষার জন্য স্ট্যান্ডিং কমিটিতে যাবে বলে আশা করছেন।

কানাডার বাংলা পত্রিকা ’নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচারিত ‘শওগাত আলী সাগর লাইভে’ বিলটির বিভিন্ন দিক নিয়ে আলোচনাকালে তিনি বিলটির স্বপক্ষে জনমত গড়ে তুলতে কানাডায় বসবাসরত বাংলাদেশিদের সহযোগিতা চান।

সোমবার দুপুরে অনুষ্ঠিত এই আলোচনায় সিনেটর মবিনা জাফর আন্তর্জাতিক মাতুভাষা দিবসে কানাডায় ছুটি ঘোষণার বিল আনার প্রেক্ষাপট বিস্তারিত তুলে ধরে তিনি জানান, তিনি যেহেতু বেসরকারি বিল হিসেবে এটি সিনেটে পেশ করেছেন, সিনেটররা এর উপর তাদের মতামত দেবেন। পরে এটি পরীক্ষা নিরীক্ষার জন্য স্ট্যান্ডিং কমিটিতে যাবে। সেখান থেকে অনুমোদিত হয়ে এটি তৃতীয় রিডিং এর জন্য আবার সিনেটে আসবে। তৃতীয় রিডিং এ অনুমোদন পেলে এটি বিল হিসেবে হাউজ অব কমন্সে যাবে।

সিনেটর মবিনা জাফর বাংলাদেশি কমিউনিটির উদ্দেশ্যে বলেন, আপনারা প্রত্যেকেই প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং নিজ নিজ এলাকার জনপ্রতিনিধিদের কাছে চিঠি লিখে এই বিলটিকে সমর্থন দিতে তাদের প্রতি আহ্বান জানান। তাদের বলুন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়া জরুরি হয়ে পড়েছে।

বিলটি তোলার প্রেক্ষাপট সম্পর্কে বলতে গিয়ে সিনেটর মবিনা জাফর বলেন, অভিবাসী হয়ে কানাডায় আসার পর পরই আমরা বাস্তবিক অর্থেই মাতৃভাষাকে হারিয়ে ফেলি। একজন মানুষ যদি তার মাতৃভাষা হারিয়ে ফেলে, সে আসলে তার আত্মপরিচয়কেই হারিয়ে ফেলে, সে তার ঐতিহ্যকে হারিয়ে ফেলে। আত্মপরিচয়কে সমুন্নত রাখা আমার কাছে জরুরি। সেই কারণেই আমি এই বিলটি তুলেছি।

তিনি বলেন, এর আগেও আমি এই ব্যাপারে বিল এনেছিলাম। সেই সময় বিলটি কমিটিতে যায় এবং কমিটিতে পরীক্ষা নিরীক্ষা চলা অবস্থায় দেশে নির্বাচন এলে সেটা আর এগোয়নি। তিনি আশাবাদী এবার অন্তত বিলটি ইতিবাচক গতি পাবে।

উগান্ডায় বেড়ে ওঠা মবিনা জাফর বাংলাদেশের আন্দোলনের ইতিহাস এবং সমৃদ্ধ সংস্কৃতি সম্পর্কে নিজের উচ্চ ধারণা তুলে ধরে বলেন, তার বাবা বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন নিয়ে প্রচুর গল্প করতেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা শেখ মুজিবুর রহমানের সংগ্রামের কথা বলতেন। তিনি বলেন, শেখ মুজিবের কন্যা যিনি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সঙ্গে সাক্ষাত হওয়ার কথাও উল্লেখ করেন।

বিলটি আইনে পরিণত হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সম্পর্কে প্রশ্ন করা হলে লিবারেল পার্টি থেকে মনোনীত সিনেটর মবিনা জাফর বলেন, সরকার যে এই বিলের খুব একটা পক্ষে বিষয়টা এমন না। ফলে এ নিয়ে আমাকে অনেকটা অসম লড়াই করতে হচ্ছে।

তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি কিংবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছুটি ঘোষণাকে অনেকেই বাইলিঙ্গোয়ালিজমের জন্য ঝুঁকি হিসেবে বিবেচনা করেন। কিন্তু আমি সেভাবে ভাবি না। আমি মনে করি আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি কানাডার বাইলিঙ্গোয়ালিজমকে বরং শক্তিশালী করবে। তিনি বলেন, নিজের মাতৃভাষার জন্য অকুণ্ঠ ভালোবাসা থাকলে সেটি আরো ভাষা জানার ব্যাপারে উৎসাহী করে তোলে।

’নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কানাডায় ছুটি ঘোষণার জন্য সিনেটে বিল উত্থাপন করায় সিনেটর মবিনা জাফরকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাঙালির ভাষা আন্দোলনের গৌরবোজ্জল সংগ্রামের প্রেক্ষিত বিবেচনায় নিয়েই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঘোষণা হয়েছে। তিনি সিনেটে পেশ করা মবিনা জাফরের বিলটিতে রেফারেন্স হিসেবে বাংলাদেশের ভাষা আন্দোলনের ঘটনা সংযুক্ত করার আহ্বান জানান।

Tags: ঘোষণাছুটিবিলমাতৃভাষা দিবসসিনেট
Previous Post

মুজিববর্ষে কুয়াকাটা সৈকতে ১ হাজার বর্গফুটের বালু ভাস্কর্য

Next Post

সোশ্যাল মিডিয়ায় আমিরের ‘শেষ’ পোস্ট

Next Post
একজন হাস্যোজ্জ্বল ব্যক্তি পাগড়ি পরা, উজ্জ্বল আলোতে. Channel i News - চ্যানেল আই নিউজ

সোশ্যাল মিডিয়ায় আমিরের 'শেষ' পোস্ট

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক আবু আনাস মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT