চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক নেটওয়ার্কে কয়েক দেশে গায়েবানা জানাযা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:09 অপরাহ্ন 11, মে 2016
in আন্তর্জাতিক
A A

বুদ্ধিজীবী হত্যার মূল পরিকল্পনাকারী জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান
নিজামীর ফাঁসি কার্যকর হওয়ার পর কয়েকটি দেশে জামায়াতের আন্তর্জাতিক
নেটওয়ার্কের মাধ্যমে নিজামীর জন্য গায়েবানা জানাযা ও বিক্ষোভ হয়েছে।

যুদ্ধাপরাধী জামায়াতের আমির নিজামীর ফাঁসি কার্যকর হওয়ার পর পরই তুরস্কের ইস্তাম্বুলে তাৎক্ষণিক গায়েবানা জানাযা হয়। তার আগে সমাবেশে তুরস্কের ইসলামপন্থী দলের নেতারা বক্তৃতা করেন।

এছাড়া তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের সামনেও বিক্ষোভ দেখায় কিছু নেতা-কর্মী। এর আগে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে ‘ধৃষ্টতাপূর্ণ’ বক্তব্য রেখে নিজামীর মৃত্যুদণ্ডের বিরোধিতা করেন।

মূলতঃ তার দল জাস্টিস পার্টিই জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক নেটওয়ার্কের অংশ। এ নেটওয়ার্কের প্রধান দল মিশরের মুসলিম ব্রাদারহুড (ইখওয়ানুল মুসলিমিন) য‍া পাকিস্তান, ভারত এবং বাংলাদেশে জামায়াতে ইসলামী নামে পরিচিত।

তুরস্কের রাজনৈতিক কর্মীরা ছাড়াও মঙ্গলবার রাতে দেশটির বেশ কিছু এনজিও বিক্ষোভে অংশ নেয়। এর মধ্যে ছিল তুরস্কের আইএইচএইচ হিউম্যানিটারিয়ান রিলিফ ফাউন্ডেশন এবং ইসলামী যুবকদের ছাত্র সংগঠন অ্যানাতোলিয়া ইয়ুথ অ্যাসোসিয়েশন (এজিডি)।

এজিডি-র প্রধান হাসান কারামান বলেন, ‘এই ফাঁসির আদেশ ছিল বেআইনী।’ এর আগে ইস্তাম্বুলে বিক্ষোভ দেখায় এজিডি।

তুরস্কের মতো পাকিস্তানেও নিজামীর ফাঁসির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। বুধবার সকালে ইসলামাবাদে বিক্ষোভ সমাবেশ করে জামায়াতে ইসলামী পাকিস্তান। বিক্ষোভের আগে তারা নিজামীর গায়েবানা জানাযারও আয়োজন করে।

সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের কিছু দেশেও জামায়াত নেতা নিজামীর গায়েবানা জানাযা হওয়ার খবর পাওয়া গেছে।

সৌদির জেদ্দা শহরের ফায়সালিয়া এলাকায় গায়েবানা জানাযার পর দোয়া মাহফিলে প্রবাসী কিছু বাংলাদেশী জামায়াত কর্মী যোগ দেয়।

পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশী অধ্যুষিত ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডে নিজামীর ফাঁসির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এবং গায়েবানা জানাযা হয়েছে।

যুক্তরাষ্ট্রের আরো কিছু শহরেও জামায়াতের উদ্যোগে সমাবেশ ও গায়েবানা জানাযা হওয়ার কথা রয়েছে। একইভাবে ইউরোপজুড়ে সক্রিয় জামায়াত নেটওয়ার্ক বিভিন্ন কর্মসূচি আয়োজনের চেষ্টা করছে।

ইউরোপের বাইরে আফ্রিকাতেও সক্রিয় আছে জামায়াতে ইসলামীর নেটওয়ার্ক। তাদের উদ্যোগে সাউথ আফ্রিকায় গায়েবানা জানাযা ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

একাত্তরে বুদ্ধিজীবী হত্যার মূল পরিকল্পনাকারী মতিউর রহমান নিজামীকে গণহত্যা, হত্যা ও ধর্ষণের অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় রাত ১২টা ১০ মিনিটে।

বুধবার সকাল সোয়া ৭টায় নিজামীর গ্রামের বাড়িতে তার দাফন হয়।

Tags: জামায়াতে ইসলামী বাংলাদেশবিক্ষোভ সমাবেশ
Previous Post

বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিকের ১০ তারকা

Next Post

এবছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা

Next Post

এবছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা

ফেড-সুইফট-বাংলাদেশ ব্যাংক একযোগে কাজ করবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT