চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের রোড শো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:22 অপরাহ্ন 09, মার্চ 2022
in নারী
A A
বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের রোড শোতে নারী দিবসের সমর্থকরা অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন আয়োজনে ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার সাভারে বিসিক চামড়া শিল্প নগরীতে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২২ পালন করেছে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই উদযাপনে আরো শরিক হয় ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন ও বাংলাদেশ ট্যানার্স এ্যাসোসিয়েশন। দাতা সংস্থা দ্য এশিয়া ফাউন্ডেশন ও মনডিয়াল এফএনভি- এর সহায়তায় আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের র‍্যালিতে বিভিন্ন ট্যানারি কারখানার প্রায় দু’শ নারী ও পুরুষ শ্রমিক অংশগ্রহণ করেন।

র‍্যালির পরে বিএলএফ’ সিনিয়র প্রোগ্রাম অফিসার ইসরাত জাহান এর সঞ্চালনায় এবং ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন এর প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ট্যানারি ওয়াকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, দ্য এশিয়া ফাউন্ডেশন’র সিনিয়র প্রোগ্রাম অফিসার এস এম সাজ্জাদ হোসেন খান, বাংলাদেশ ট্যানার্স এ্যাসোসিয়েশন’র কর্মকর্তা হাফিজা খানম, বিএলএফ’র ডেপুটি ম্যানেজার (প্রোগ্রাম) খন্দকার ফয়সাল আহমেদ এবং ট্যানারিতে কর্মরত বিভিন্ন নারী শ্রমিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা ট্যানারি শিল্পে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, শ্রম আইন অনুযায়ী মাতৃত্বকালীন ছুটি, কর্মক্ষেত্রে নারীর প্রতি যৌন হয়রানি প্রতিরোধ এবং নারী শ্রমিকের অধিকারের বিষয়ে গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা ও র‍্যালিতে বিভিন্ন কারখানার মালিক ও ব্যবস্থাপনা প্রতিনিধিগণও অংশগ্রহণ করেন। এছাড়া দিনভর ট্যানারি শিল্প নগরী এবং এর আশপাশের এলাকায় আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য এবং স্লোগান নিয়ে রোড শো- এর আয়োজন করা হয়। বিসিক চামড়া শিল্প নগরীতে রোড শো চলাকালীন এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এসময় বিভিন্ন ফ্যাক্টরির নারী ও পুরুষ শ্রমিক রোড শো উপভোগ করার জন্য রাস্তায় বের হয়ে আসেন।

Previous Post

বিটিএস-এর নতুন গান অনলাইনে ফাঁস!

Next Post

ইন্টারের মুখোমুখি না হওয়ায় আনন্দিত ক্লপ!

Next Post
জার্গেন ক্লপ হাসিমুখে প্রশংসা করছেন, পেছনে লিভারপুল খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টারের মুখোমুখি না হওয়ায় আনন্দিত ক্লপ!

জনপ্রিয় ব্যক্তির সঙ্গে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে আটকে পড়া ২৮ নাবিক দেশে ফিরেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT