চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যুবরাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:38 অপরাহ্ন 10, জুন 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

‘২২ গজে ২৫ বছর কাটানোর পর আমি পরবর্তীর সিদ্ধান্ত নিয়েছি, ক্রিকেটই শিখিয়েছে এগিয়ে চলার মন্ত্র’ -জল্পনা সত্যি করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এভাবেই অবসর ঘোষণা করলেন যুবরাজ সিং। সোমবার সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা জানান ভারতের বিশ্বকাপজয়ী এ ক্রিকেটার।

শেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন গত জুনে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০১২ সালে শেষবার দেশের হয়ে টেস্ট ম্যাচ খেলেছিলেন যুবরাজ। ২০১৯ আইপিএলেও প্রায় অবিক্রিত ছিলেন যুবি। তবে শেষমুহূর্তে তাকে কিনেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। যদিও মাত্র ৪টি ম্যাচ খেলার সুযোগ পান যুবরাজ।

ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন যুবরাজ সিং। মারকাটারি ব্যাটিং, দুর্দান্ত ফিল্ডিংয়ের পাশাপাশি স্পিন বোলিংয়েও ভারতকে ম্যাচ জিতিয়েছেন। ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য যুবরাজ ওই আসরে ৩৬২ রান ও ১৫ উইকেট নিয়ে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন।

২০০৭ টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতা ভারতীয় দলের সদস্য ছিলেন যুবি। ওই আসরেও ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। একদিনের ক্রিকেট ৮ হাজারের বেশি রান করা যুবরাজ ১৪টি শতরান ও ৫২টি অর্ধশতরান করেছেন।

পদ্মশ্রী ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত এ ক্রিকেটার ২০১১ সালে ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন। তবে মরণব্যধির সঙ্গে লড়াই করে আবার ক্রিকেট মাঠে ফিরে আসেন যুবরাজ সিং।

ভারতের রাষ্ট্র-নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা পিটিআই খবর দিচ্ছে, বিশ্বের বিভিন্ন টি-টুয়েন্টি লিগে খেলার অপেক্ষায় রয়েছেন যুবরাজ। তার কাছে আসা প্রস্তাব নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগও করেছেন।

রোববার বিসিসিআই’র এক কর্মকর্তা পিটিআইকে জানিয়েছিলেন, ‘কানাডা, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের থেকে টি-টুয়েন্টির প্রস্তাব এসেছে যুবরাজের কাছে। এ বিষয়ে বোর্ডের সঙ্গে কথা বলতে চেয়েছেন তিনি।’

ভারতীয় বোর্ডের অনুমোদন ছাড়া বিশ্বের অন্য কোনো দেশের টি-টুয়েন্টিতে অংশ নিতে পারেন না ভারতীয় ক্রিকেটাররা। সম্প্রতি বোর্ডের সঙ্গে চুক্তির বিরুদ্ধে গিয়ে ক্যারিবিয়ান ক্রিকেট লিগে সই করেছেন ইরফান পাঠান, যিনি এখনো ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন। এই বিতর্কে ইতিমধ্যেই পাঠানকে নোটিশ পাঠিয়েছে বিসিসিআই।

Tags: ভারতীয় ক্রিকেটযুবরাজ সিংলিড স্পোর্টস
Previous Post

নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে চিকিৎসকদের নানা কর্মসূচি

Next Post

‘টারান্টিনোর ছবিতে অভিনয় করা আমার সারাজীবনের স্বপ্ন’

Next Post

'টারান্টিনোর ছবিতে অভিনয় করা আমার সারাজীবনের স্বপ্ন'

ইউটিউবে 'নামতা'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT