মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন রেজিস্ট্রার হিসেবে এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-১) শেখ গোলাম মাহবুব সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নিয়োগ/বদলির বিষয়টি জানানো হয়েছে।
এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদ হবিগঞ্জের জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।









