চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

`আন্টি যাইয়েন না আপনার পায়ে পড়ি’

ম. শাফিউল আল ইমরান by ম. শাফিউল আল ইমরান
5:14 পূর্বাহ্ন 03, অক্টোবর 2015
in অন্যান্য, শিক্ষা
A A

‘আন্টি যাইয়েন না আপনার পায়ে পড়ি; আপনি চলে গেলে আমি রোগীই পাবো না’ এ কথা বাস্তব নয়, নাটকের শেষ দৃশ্য। চিকিৎসক রোগীর মন গলাতে না পেরে পায়ে ধরে আহাজারি করতে লাগে। এমনই এক নাটক প্রর্দশন করে মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ফলে আবারও পরীক্ষা নেয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার সকাল ১১ টা থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হয় শহীদ মিনারে। এরপর সেখানে তারা ব্যঙ্গচিত্র, আলোকচিত্র এবং গণসাক্ষরতা অভিযান শুরু করে। পরে শহীদ মিনার বেদীতে ব্যঙ্গাত্মক নাটক প্রদর্শন করে শিক্ষার্থীরা। এরপর তাদের কার্যক্রম দুপুর ২ টায় শেষ হয়।

দুপুরে শুরু হওয়া নাটকে এবারে মেডিকেল ভর্তি হওয়া শিক্ষার্থীদের রূপক তুলে ধরা হয়। সেখানে দেখানো হয় একজন ছাত্র কিভাবে না পড়ে বাবার টাকায় প্রশ্ন কিনে মেডিকেলে পড়ার সুযোগ পায়। দেখানো হয় এই ছাত্ররা যখন ডাক্তার হয়ে পাশ করে বের হবে তখন তারা রোগীদের চিকিৎসার জন্য ইন্টারনেট থেকে প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারী পরামর্শ দিয়ে থাকে। আবার বলা হয় এই ব্যাচ কিভাবে ডাক্তারী পেশাটাকে কলঙ্কিত করে তুলবে।

বরিশাল থেকে আন্দোলনের সংহতি জানাতে এসে ডা. মনিষা চৌধরী বলেন, এটা একটা নৈতিক আন্দোলন। হাজার হাজার শিক্ষার্থীদের আশা পূরণ করতে এ আন্দোলনে সমর্থন জানাতে এসেছি।

তিনি আরো বলেন, দেখেন শুধু আমরা নই এ কার্যক্রমে সংহতি জানাতে বিভিন্ন মেডিক্যাল কলেজ থেকে শিক্ষার্থীরা আসছে অভিভাবকরাও যোগ দিয়েছেন।

আন্দোলনে আসা শিক্ষার্থী রোকেয়া আহমেদ বৃষ্টি বলেন, সরকার আমাদের স্বপ্ন নিয়ে খেলা করছে। তারা এক রাতে কি করে এতো ব্রিলিয়ান্ট হয়ে যায় আমি বুঝি না।

কুমিল্লা থেকে আসা এক শিক্ষার্থীর মা বলেন, আমার মেয়েটা রেজাল্টর পরে থেকে ঘর থেকে বের হয় না; কারো সাথে কথা বলে না। তাকে আমি বুঝাইতেই পারছি না।

আগামীকাল রবিবার আন্দোলনকারীরা ১০টার দিকে শহীদ মিনারে জড়ো হবে। এরপর তারা প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করবে।

Tags: প্রশ্ন ফাঁসমেডিকেল পরীক্ষা
Previous Post

পরিণয় সূত্রে বাঁধা পড়ছেন হরভজন

Next Post

বিদেশীদের হত্যার দায় সরকারের: বিএনপি

Next Post

বিদেশীদের হত্যার দায় সরকারের: বিএনপি

চলে গেলেন হাংরি জেনারেশনের কবি উৎপল কুমার বসু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT