চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনোয়ার হোসেন স্মরণে ১৩ ডিসেম্বর চলচ্চিত্র প্রদর্শনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:42 অপরাহ্ন 04, ডিসেম্বর 2018
in বিনোদন
A A
আনোয়ার হোসেন

প্রখ্যাত আলোকচিত্রী আনোয়ার হোসেন স্মরণে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম একটি চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। ১৩ ডিসেম্বর, বৃহস্পতিবার আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত বাংলাদেশ চলচ্চিত্র কেন্দ্রে বিকাল ৪টা থেকে শুরু হবে এই চলচ্চিত্র প্রদর্শনী।

চলচ্চিত্র প্রদর্শনী দেখানো হবে বাংলাদেশের প্রথম সরকারী অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য ছবি ‘সূর্য দীঘল বাড়ি’ এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত স্বল্পদৈর্ঘ্য ছবি ‘চাকা।’ প্রদর্শনীতে আনোয়ার হোসেন কে নিয়ে স্মৃতিচারণ করবেন মসিহউদ্দিন শাকের, মোরশেদুল ইসলাম এবং আশীষ খন্দকার।

ফটোগ্রাফার হিসেবে খ্যাতি থাকলেও ‘সূর্য দীঘল বাড়ী’র মধ্য দিয়ে সিনেমাটোগ্রাফার হিসেবেও নিজের মেধার পরিচয় দেন আনোয়ার হোসেন। শেখ নেয়ামত আলী ও মসিহউদ্দিন শাকেরের যৌথ পরিচালনায় এই ছবিটি তৎকালীন সময়ে চলচ্চিত্র অঙ্গনে বেশ সাড়া ফেলে। এই ছবির জন্যই আনোয়ার হোসেন প্রথমবার শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

বাংলাদেশে এ যাবত যে চলচ্চিত্রগুলো স্মরণীয় হয়ে আছে তার সিংহভাগ ছিল আনোয়ার হোসেনের চিত্রগ্রহণ। এরমধ্যে ‘সূর্য দীঘল বাড়ী’,‘এমিলের গোয়েন্দা বাহিনী’,‘পুরস্কার’, ‘অন্য জীবন’, ‘দহন’, ‘হুলিয়া’, ‘চাকা’, ‘চিত্রানদীর পাড়ে’,‘লালসালু’, ‘লালন’ এবং ‘শ্যামল ছায়া ‘ অন্যতম।

১ ডিসেম্বর শনিবার সকালে রাজধানীর একটি হোটেল কক্ষে মৃত্যু হয় আনোয়ার হোসেনের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

Tags: আনোয়ার হোসেন
Previous Post

ফুল শিল্প বিকাশে নীতিমালা চায় ডিসিসিআই

Next Post

আমাদের ভোট দেওয়ার জন্য জনগণ উন্মুখ হয়ে আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
ফাইল ফটো

আমাদের ভোট দেওয়ার জন্য জনগণ উন্মুখ হয়ে আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রুহুল আমিন নিজেই পদত্যাগ করেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT