চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনুষ্ঠানিকতা শেষ করেই মাজেদের ফাঁসি: আইনমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:32 অপরাহ্ন 07, এপ্রিল 2020
in - সেমি লিড, আদালত
A A
আইনমন্ত্রী মাজেদের ফাঁসির আনুষ্ঠানিকতা সম্পন্ন, ছবি দেখুন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাঁসির রায় কার্যকরের আনুষ্ঠানিকতা শেষ হলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি আবদুল মাজেদের ফাঁসি কার্যকর করা হবে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

কারাগারে আবদুল মাজেদ করোনাভাইরাসের ঝুঁকি সৃষ্টি করবে না বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাসা থেকে দেয়া এক ভিডিও বার্তায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আবদুল মাজেদকে আজ ভোর তিনটার সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকা থেকে আটক করে।

এরপর তাকে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ‘প্রডিউস’ করা হয়। এরপর আদালত মাজেদকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং পরবর্তিতে তাকে কেরানীগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়।

এরআগে বিচারিক আদালত ও আপিল আদালত মাজেদকে ফাঁসির দণ্ড দেন। এখন ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আবদুল মাজেদের ফাঁসির রায় কার্যকরের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। এই আনুষ্ঠানিকতা শেষ হলেই ফাঁসির রায় কার্যকর করা হবে।’

ভিডিও বার্তায় আইনমন্ত্রী আরও বলেন, ‘আমার কাছে প্রশ্ন এসেছে, আবদুল মাজেদ কারাগারে করোনাভাইরাসের ঝুঁকি সৃষ্টি করতে পারে কি না? আসলে, আবদুল মাজেদ একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। যেহেতু ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারে সলিটারি কনফাইনমেন্টে (নির্জন কারাবাস) রাখা হয়। যেহেতু আবদুল মাজেদ সলিটারি কনফাইনমেন্টে (নির্জন কারাবাস) থাকবে সেহেতু সে করোনাভাইরাসের ঝুঁকি সৃষ্টি করবে না।’

ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আবদুল মাজেদ গ্রেপ্তার হওয়ার পর এখন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত আরও পাঁচ খুনি বিভিন্ন দেশে পলাতক রয়েছেন। তারা হলেন খন্দকার আবদুর রশীদ, শরিফুল হক ডালিম, মোসলেম উদ্দিন, এস এইচ এম বি নূর চৌধুরী, এ এম রাশেদ চৌধুরী।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরা সবাই সাবেক সেনা কর্মকর্তা।

Tags: আইনমন্ত্রীআবদুল মাজেদবঙ্গবন্ধু হত্যা মামলা
Previous Post

করোনাভাইরাস: মোহাম্মদপুরের পাঁচ সড়ক লকডাউন

Next Post

করোনাভাইরাস: সহজ কথা যায় না বলা সহজে

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: সহজ কথা যায় না বলা সহজে

করোনাভাইরাস: ইডিএফ থেকে ২ শতাংশ সুদে ঋণ পাবেন রপ্তানিকারকরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT