চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আনিসুজ্জামান শুধু সাহিত্যের নয়, বিবেকেরও বাতিঘর’

সাখাওয়াত আল আমিন by সাখাওয়াত আল আমিন
9:11 অপরাহ্ন 10, মার্চ 2018
in বাংলাদেশ
A A

নিজের ৮১তম জন্মদিনে দেশের সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিবর্গ, শীর্ষ রাজনীতিবিদ আর আমলাদের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হয়েছেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।

জন্মদিনের অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে তার অবদান তুলে ধরে বক্তারা বললেন, তিনি সাহিত্যের বাতিঘর, বাংলাদেশের শিক্ষক, জ্ঞানের মহীরুহ।

এ সময় তাকে অবিলম্বে জাতীয় অধ্যাপক ঘোষণার দাবিও তুললেন অনেকে।

তবে ৮১তম জন্মদিন উপলক্ষে শনিবার জাতীয় জাদুঘরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামানের জন্য সবচেয়ে বড় বিস্ময় এবং বিরল সম্মান নিয়ে তার পাশে বসেছিলেন তার চেয়েও বয়োজ্যেষ্ঠ একজন।

তিনি প্রবীণ রাজনীতিবিদ এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তার কাছে আনিসুজ্জামান শুধু সাহিত্যের নয়, বিবেকেরও বাতিঘর। আর এই পরিচয়টাই মুহিতের কাছে বেশি গুরুত্বপূর্ণ।

প্রায় মিনিট তিনেকের বক্তৃতা শেষ করে হঠাৎ ঘুরে দাঁড়ালেন অর্থমন্ত্রী। অধ্যাপক আনিসুজ্জামানের ৮১তম জন্মদিন উপলক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের সবচেয়ে বড় বিস্ময় এবং সম্মান সম্ভবত অপেক্ষা করছিল তখনই।

মুহিত বললেন, ‘আনিস আমার স্নেহাস্পদ। সুতরাং স্বাভাবিকভাবেই তাকে আমি ভালোবাসা দিয়ে আদর করবো। কিন্তু না। আমি তাকে তার চেয়ে বেশি কিছু দিয়ে আদর করবো। আমি তাকে শ্রদ্ধা জ্ঞাপন করবো। সে এখানে আমার শিক্ষক।’

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ভাষা আন্দোলনসহ বিভিন্ন ক্ষেত্রে আনিসের যে অবদান সেটা আমাদের সকলের মনে রাখা দরকার। সাহিত্যের বাতিঘর এটা তো সকলেই বলছেন। কিন্তু তার বাইরে সে শুধু সাহিত্যের নয়, বিবেকেরও বাতিঘর সে। এই বিবেকের বাতিঘরই আমার কাছে বেশি উল্লেখযোগ্য, বেশি মূল্যবান।

সংবর্ধনা দেওয়ায় সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘আমি নিজেকে মূলত শিক্ষক মনে করি। শিক্ষকতায় আমি যে আনন্দ পেয়েছি এবং যে মর্যাদা পেয়েছি সেটা আমার জীবনকে পরিপূর্ণ করে তুলেছে। আমার পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন সকলের আনুকূল্য ছাড়া আমি এখানে পৌঁছাতে পারতাম না।’

সবার দোয়া চেয়ে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘এ কথাও বলতে পারি বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমি বাড়তি আয়ু পেয়েছি। এই বাড়তি সময়টা যেন আমি ঠিকমতো কাজে লাগাতে পারি, আপনারা সেই প্রার্থনা করবেন।’

তিনি বলেন, ‘আমরা যে সময়টা পার করে এসেছি সে সময়টা আমাদের দেশের ইতিহাসের দিক থেকে গুরুত্বপূর্ণ। এখানে মাঝে মাঝে সামান্য ভূমিকা পালন করার যে বিরল সুযোগ আমি পেয়েছি, সেটা আমার সৌভাগ্য। আপনারা সেটা মনে করছেন, তার জন্য আপনাদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি।

বিভিন্ন ক্ষেত্রে অধ্যাপক আনিসুজ্জামানের অবদান তুলে ধরে এবং তাকে জাতীয় অধ্যাপক ঘোষণার দাবি জানিয়ে বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, কথা সাহিত্যিক সেলিনা হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুসসহ আরও অনেকে।

বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক এবং বিক্রেতা সমিতির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক এবং শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

Tags: অধ্যাপক আনিসুজ্জামানলিড নিউজ
Previous Post

র‍্যাশফোর্ডের জোড়া গোলে জিতল ম্যানইউ

Next Post

এই মৃত্যুর মিছিলের জন্য দায়ী কে?

Next Post
সড়ক দুর্ঘটনা

এই মৃত্যুর মিছিলের জন্য দায়ী কে?

টপকাতে হবে ২১৫ রানের পাহাড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT