চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনিসুজ্জামানকে হুমকি দেয়া ফোন নাম্বার সনাক্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:36 অপরাহ্ন 10, নভেম্বর 2015
in বাংলাদেশ
A A

শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে যে নাম্বার দিয়ে হুমকি দেয়া হয়েছিলো সেই নাম্বারটি সালেহ ফুয়াদ নামে নিবন্ধিত থাকতে পারে বলে জানা গেছে।

“ট্রু কলার এন্ড্রয়েড এপ্লিকেশন” দিয়ে যাচাই করে এই তথ্য পাওয়া গেছে।

এন্ড্রয়েড স্মার্ট ফোনে এই এপ্লিকেশনের মাধ্যমে ইন্টারনেট চালু থাকা অবস্থায় কোনো অচেনা নাম্বার থেকে কল আসলে বা কোনো অচেনা নাম্বার এটি দিয়ে খোঁজ করলে যে নামে নিবন্ধিত আছে কিংবা এই নাম্বারটি তাঁর পরিচিতজনেরা যে নামে সংরক্ষণ করে রেখেছেন তা বের হয়ে আসে বলে বলে সিলেটটুডে২৪ ডট কম সূত্রে জানা গেছে।

ট্রু কলার স্মার্টফোনে কলারের তথ্য যাচাইয়ের জন্য পরীক্ষিত মাধ্যম বলে ব্যাপকভাবে সমাদৃত। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টা ৩৩ মিনিটে ০১৭৩৮-৭২৫৮১৫ নম্বর থেকে ইংরেজিতে লেখা বার্তায় হুমকি দিয়ে বলা হয় ‘আপনি কেন রূঢ় ব্লগারদের সমর্থন করছেন, তাদের বক্তব্য কেন তুলে ধরছেন? আপনি কি চাপাতির আঘাতে মৃত্যুর সময় হাঁসফাঁস করতে চান?’

হুমকি পাওয়ার পর আনিসুজ্জামান গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

এদিকে, ফেসবুকে নাম্বার অনুসন্ধানে দেখা যায়, অধ্যাপক আনিসুজ্জামানকে যে নাম্বার থেকে হুমকি দেয়া হয়, সে নাম্বারটি সিলেট থেকে প্রকাশিত “মাসিক নবধ্বনি” পত্রিকা বিক্রির জন্যে ব্যবহৃত হচ্ছিল। ৭, এপ্রিল ২০১৩ সালে “মাসিক নবধ্বনি” পত্রিকার ফেসবুক পেজে বলা হয় Please call- Saleh Ahmed Fuad +8801738725815, Sylhet. ফলে হুমকিদাতার এই নাম্বারের সাথে সালেহ ফুয়াদ ও “মাসিক নবধ্বনি”র সম্পর্ক থাকতেও পারে।

সম্প্রতি দেশের বেশ কজন বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এসব হত্যার হুমকির মধ্যে লেখক-প্রকাশের ওপর হামলা ও হত্যাকাণ্ড ঘটেছে। সম্প্রতি প্রকাশক ফয়সাল আরেফীন দীপনকে হত্যা করা হয় এবং এরপর দীপনের বাবাকেও হত্যার হুমকি দেওয়া হয়।

এর আগে এ বছরের ফেব্রুয়ারিতে লেখক, ব্লগার ড. অভিজিৎ রায়কে হত্যার পর ওয়াশিকুর বাবু, অনন্ত বিজয় দাশ, নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়কে হত্যা করা হয়।

উল্লেখ্য, লেখক-প্রকাশক হত্যা, হত্যা চেষ্টার প্রতিবাদে যে ৩৮ বিশিষ্ট নাগরিক যৌথ বিবৃতি দিয়েছিলেন সেখানে অধ্যাপক আনিসুজ্জামানের নামও ছিল।

Tags: ব্লগার খুনব্লগার হত্যা
Previous Post

যুক্তরাষ্ট্রে নর্থ আমেরিকা নজরুল কনভেনশন

Next Post

মহাবিপদে আর্জেন্টিনা দল

Next Post

মহাবিপদে আর্জেন্টিনা দল

আরেকটি হোয়াইটওয়াশের মিশনে টাইগাররা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT