চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনভীরের আগাম জামিন আবেদনের শুনানি হচ্ছে না

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
11:33 পূর্বাহ্ন 29, এপ্রিল 2021
in আদালত
A A
সায়েম সোবহান আনভীরের হাসিমুখের ছবি, হাইকোর্টে জামিন আবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে করা মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের হাইকোর্টে করা আগাম জামিন আবেদনের শুনানি আজ হচ্ছে না।

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বৃহস্পতিবারের কার্যতালিকায় ১৪ নম্বরে আছে আনভীরের আগাম জামিনের আবেদনটি। এছাড়া আজকের কার্যতালিকায় মোট ১৫টি আগাম জামিন আবেদন রয়েছে। কিন্তু বৃহস্পতিবার সকালে কোর্ট রুমের দরজায় টানানো কাগজে লেখা ছিল, ‘বর্তমান লকডাউন এবং কোভিড-১৯ পরিস্থিতিতে অত্র কোর্ট আগাম জামিনের আবেদনপত্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শুনানী গ্রহণ করিবেন না বলে অত্র আদালত অভিমত ব্যক্ত করিয়াছেন।’

একপর্যায়ে ভার্চুয়াল এই হাইকোর্ট বেঞ্চের আজকের কার্যক্রম শুরু হলে আদালত বলেন, ‘আগাম জামিনের বিষয়গুলো ভুল করে কার্যতালিকায় এসেছে। আমাদের নির্দেশনা ছিল এগুলা ভবিষ্যতে আসবে। তাই আজকের কার্যতালিকায় থাকা ১৩ থেকে ২৭ নম্বরে থাকা আগাম জামিন আবেদনের শুনানি আজ হবে না।’

সোমবার সন্ধ্যায় গুলশানের একটি ফ্ল্যাট থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর রাতেই ভুক্তভোগী তরুণীর বোন বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে গুলশান থানায় মামলা করেন। সে মামলার আসামি করা হয় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে। পরদিন মঙ্গলবার ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালত এই মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ মে দিন ধার্য করেন। এছাড়া মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত আসামি সায়েম সোবহান আনভীরের বিদেশে যাত্রায়য় নিষেধাজ্ঞা দেন।

Tags: আগাম জামিনআনভীরহাইকোর্ট
Previous Post

অ্যাপোলো ১১’র নভোচারী মাইকেল কলিন্সের মৃত্যু

Next Post

আজ সেই ভয়াল ২৯ এপ্রিল, উপকূলবাসীর স্বজন হারানোর দিন

Next Post
বিপর্যস্ত উপকূলীয় এলাকা, বৃদ্ধা নারী ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্য চাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ সেই ভয়াল ২৯ এপ্রিল, উপকূলবাসীর স্বজন হারানোর দিন

বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরফানের যে ছবিগুলো দর্শকের মনে দাগ কেটে আছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT