চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:21 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2020
in আদালত
A A

ব্যাংকসহ দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের অনিয়ম দেখে আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন দেশের সর্বোচ্চ আদালত।

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড (আইএলএফএসএল) এর বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানিতে রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ এই মন্তব্য করেন।

অন্যদিকে আজ হাইকোর্ট তার আদেশে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তাকে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের সার্বিক অবস্থার বিষয়ে লিখিত বক্তব্যসহ আগামী ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টায় আপিল বিভাগে উপস্থিত হতে বলেছেন। এছাড়া   আইএলএফএসএল এর চেয়ারম্যান ইব্রাহীম খালেদকে আইএলএফএসএল এর বিষয়ে ওইদিন লিখিত ব্যাখ্যা আদালতে দাখিল করতে বলা হয়েছে।

আদালতে আইএলএফএসএল এর পাক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম ও খায়রুল আলম চৌধুরী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্তি অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

এর আগে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড (আইএলএফএসএল) এর
আমানতকারীরা তাদের আমানতের টাকা উত্তোলনের জন্য আবেদন করলে তাদের জানানো হয় আইএলএফএসএল আমানতের টাকা দিতে অক্ষম। ওই পরিস্থিতিতে আমানতকারীরা কোম্পানিটিকে দেউলিয়া ঘোষণা করার জন্য ২০১২ সালের ডিসেম্বরে হাইকোর্টে আবেদন করেন। সর্বশেষ গত ১২ জানুয়ারি আইএলএফএসএল আদালতে একটি লিখিত দিয়ে বলে, বর্তমান অবস্থায় আইএলএফএসএল এখন একসাথে তার সমস্ত পাওনাদারদের পাওনা পরিশোধ করতে পারবে না। তবে কোম্পানি যত তাড়াতাড়ি সম্ভব আবেদনকারীদের অর্থ ফেরত দিবে।’

এছাড়া আইএলএফএসএল এর সাত বিনিয়োগকারীর টাকা ফেরত চেয়ে করা মামলার শুনানি নিয়ে গত ২১ জানুয়ারি বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ আইএলএফএল পরিচালনার জন্য স্বাধীন পরিচালক ও চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ইব্রাহিম খালেদকে নিয়োগের নির্দেশ দেন।

এসময় হাইকোর্ট বলেন: দেশের বৃহত্তর স্বার্থ বিবেচনা করে কোম্পানিটিকে (আইএলএফএসএল) দেউলিয়া ঘোষণা না করার পরিবর্তে যদি অভিজ্ঞ, সৎ, দক্ষতাসম্পন্নদের দিয়ে কোম্পানি ব্যবসা পরিচালনার সুযোগ পায় তাহলে বরং কোম্পানিটির অংশিদার ও আমানতকারীদের স্বার্থ সুরক্ষিত হবে।

Tags: অনিয়মআদালতআর্থিক প্রতিষ্ঠানব্যাংক
Previous Post

শান্ত অপরাজিত ২৫৩

Next Post

অনিবন্ধিত-ফিটনেসহীন যান চলাচল বন্ধে টাস্কফোর্স গঠনের নির্দেশ

Next Post
ঢাকায় যানজটের কারণে যানবাহনের দীর্ঘ সারি।. Channel i News - চ্যানেল আই নিউজ

অনিবন্ধিত-ফিটনেসহীন যান চলাচল বন্ধে টাস্কফোর্স গঠনের নির্দেশ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষতিকর অনলাইন কনটেন্টের জন্য কঠোর নীতিমালা চাইলেন জাকারবার্গ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT