চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালতে স্টোকস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:54 অপরাহ্ন 06, আগস্ট 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডের ব্রিস্টলে ক্রাউন কোর্ট আদালতে শুনানি শুরু হয়েছে বেন স্টোকসের। গত বছরের ২৫ সেপ্টেম্বরে পানশালার বাইরে দুজনকে পিটিয়ে আহত করার দায়ে সোমবার আদালতে হাজিরা দিতে হয়েছে ইংলিশ অলরাউন্ডারকে।

আদালতের শুনানিতে বলা হয়েছে, এমবার্গো নাইটক্লাবের বাইরে ‘নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিহিংসাপরায়ণ হয়ে প্রতিশোধ কিংবা শাস্তি দেয়ার জন্য’ রায়ান আলি ও রায়ান হেলের উপর ঝাঁপিয়ে পড়েন স্টোকস।

রায়ান আলিকে কাঁচের বোতল ও হেলকে লোহার টুকরো দিয়ে পেটানোর অভিযোগ আনা হয়েছে স্টোকসের বিরুদ্ধে। তবে, আদালত এ বিষয়টিও নিশ্চিত হন যে ঘটনার সময় মাতাল ছিলেন তিনজনই।

ইংলিশ সতীর্থ অ্যালেক্স হেলসকে নিয়ে ঘটনার দিন রাত ২টায় পানশালা থেকে বের হয়ে পুনরায় প্রবেশ করতে চাইলে তাদের ভেতরে প্রবেশে বাধা দেন পানশালার প্রহরী। ঘটনার-সূত্রপাত সেখান থেকেই। এসময় ভেতরে ঢুকতে না পেরে সমকামী এক জুটির দিকে ব্যঙ্গ ও অশালীন আচরণের অভিযোগও আনা হয়েছে স্টোকসের বিরুদ্ধে।

পানশালায় পুনরায় ঢুকতে না পেরে রায়ান আলি ও হেলের সঙ্গে বাকযুদ্ধে জড়ান স্টোকস ও হেলস। আলি বোতল নিয়ে হেলসকে আঘাত করতে গেলে স্টোকস আলিকে মুখে আঘাত করেন ও হেলকে মাটিতে ফেলে মারতে থাকেন। সেই আঘাতে রায়ান আলি অজ্ঞান হয়ে গিয়েছিলেন বলে জানানো হয় আদালতকে।

আদালতে স্টোকসের সঙ্গে হাজির ছিলেন তার এজেন্ট ও ইংলিশ সাবেক ক্রিকেটার নেইল ফেয়ারব্রাদার, ইংলিশ তারকার স্ত্রী ক্লেয়ার ও ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের যোগাযোগ বিভাগের পরিচালক ক্রিস হেয়েন্স। সাতদিন পর আবারও আদালতে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছে স্টোকসকে।

Tags: বেন স্টোকসলিড স্পোর্টস
Previous Post

ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’-এ চুক্তিবদ্ধ ফেরদৌস-পূর্ণিমা

Next Post

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধুর স্মৃতি অমলিন

Next Post
বঙ্গবন্ধু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধুর স্মৃতি অমলিন

সড়ক পরিবহন আইন

সড়ক পরিবহন আইন সংশোধন চান চালকরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT