চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালতে শিশু অংশুমানকে চকোলেট দিলেন বিচারপতি

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
4:05 অপরাহ্ন 09, এপ্রিল 2018
in আদালত
A A

বিচার চলাকালীন দেড় বছরের শিশু অংশুমানকে নিজের কাছে টেনে নিয়ে ললিপপ চকোলেট দিলেন হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার।

টাঙ্গাইলের দেড় বছর বয়সী শিশু অংশুমানকে খালার হেফাজতে দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে মায়ের করা রিটের শুনানি নিয়ে আদেশ দেয়ার সময় সোমবার হাইকোর্টে এই বিরল দৃশ্য সকলকে অভিভূত করে।

হাইকোর্টের আজকের দেয়া আদেশ অনুযায়ী  শিশু অংশুমান আপাতত খালার হেফাজতে থাকবে। কিন্তু মা’ মাঝে মাঝে সন্তানকে দেখার সুযোগ পাবেন। আদালত এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য আগামী ৬ মে দিন ধার্য্য করেছেন।

হাইকোর্টের এই আদেশের সময় অংশুমানের মা শিশু সন্তানকে একটু কোলে নিতে চান। কাঁদতে থাকেন। এসময় আদালত মায়ের কোলে শিশুটিকে দিতে বলেন। এরপর খালার কোল থেকে শিশুটিকে নিজের কোলে নেন মা। অংশুমান তখন কাঁদতে থাকে। একপর্যায়ে বিচারপতি নাইমা হায়দার বলেন, ও কাঁদছে। আমার কাছে দেন। এসো একজন বেঞ্চ অফিসার মায়ের কোল থেকে বিচারপতি নাইমা হায়দারের কাছে অংশুমানকে এনে দেন। এরপর বিচারপতি নাইমা হায়দার শিশু অংশুমানকে কাছে নিয়ে ললিপপ দেন। আদর করেন। পরে আদেশ অনুযায়ী শিশু অংশুমানকে খালার কাছে ফেরত দেওয়া হয়।

আজ আদালতে অংশুমানের মায়ের পক্ষে শুনানি করেন আইনজীবী শ ম রেজাউল করিম, খালার পক্ষে আইনজীবী ছিলেন সুব্রত সাহা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের পক্ষে ছিলেন আইনজীবী অজি উল্লাহ আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এই মামলার বিবরণ থেকে জানা যায়, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চান্দশী গ্রামের বিপুল দে ও জবা রানী দে’ দম্পতির ঘর আলোকিত করে একটি সন্তানের জন্ম হয়। শিশুটির নাম রাখা হয় অংশুমান দে। শিশুটির বয়স যখন এক বছর তখন তার খালা-খালু তাদের বাড়ীতে বেড়াতে আসে।

২০১৭ সালের ১৯ ডিসেম্বর শিশুটির খালা ও খালু নিঃসন্তান দম্পতি হওয়ায় দুই তিন দিনের জন্য শিশু অংশুমানকে নিয়ে যায়। এরপর ওই শিশুর বাবা-মা তাদের সন্তান ফেরত চাইলে সন্তান না দিয়ে তাদের বাড়িতে আটকে রাখে। এ অবস্থায় নিজ সন্তানকে ফেরত পেতে গত ১৬ জানুয়ারি টাঙ্গাইল ক-অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে আবেদন করেন শিশুটির বাবা-মা। তাদের আবেদনের প্রেক্ষিতে ঘাটাইল থানার ওসিকে শিশুটিসহ খালাকে হাজির করার নির্দেশ দেন। আদালতের নির্দেশ মোতাবেক ১৮ জানুয়ারি শিশুটিকে হাজির করা হলে তাকে তার মায়ের কাছে ফেরত দেয় আদালত।

এরপর আবার ২১ মার্চ উভয়পক্ষের শুনানি শেষে শিশুটিকে তার খালার হেফাজতে দেওয়ার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের এ আদেশটি চ্যালেঞ্জ করে শিশুটির বাবা-মা হাইকোর্টের রিট করেন। সে রিটের শুনানি নিয়ে আদালত আজ এই আদেশ দিলেন।

Previous Post

বাপ কা বেটা

Next Post

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৬.৫%: বিশ্বব্যাংক

Next Post

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৬.৫%: বিশ্বব্যাংক

কোটা সংস্কারের দাবিতে কুবি শিক্ষার্থীদের কুমিল্লা শহর অবরোধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT