চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালতে নারায়ণগঞ্জে সাত খুন মামলার ২২ আসামী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:03 পূর্বাহ্ন 05, আগস্ট 2015
in বাংলাদেশ
A A

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার অভিযোগপত্রভুক্ত র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২২ জনকে আদালতে হাজিরা শেষে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের আদালতে তাদের হাজির করা হয়। 

একই সঙ্গে পলাতক র‌্যাবের ৮ সদস্যসহ ১৩ জনের মালামাল ক্রোকের নির্দেশনার বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশকে আগামী ৬ সেপ্টেম্বরে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে গত ৮ জুলাই ৭ খুন মামলায় বাদীর নারাজী আবেদন না মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার দাখিল করা অভিযোগপত্র আদালত গ্রহণ করেন এবং পলাতকদের গ্রেফতারে মালামাল ক্রোকের নির্দেশ দেন।

নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের জানান, আত্মীয়স্বজনরা যেন বিউটির পাশে দাঁড়াতে না পারেন, সেজন্য তাদের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। অভিযোগপত্র (চার্জশীট) থেকে অব্যাহতি পাওয়া আসামীরা তাদের বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। বিউটি এবং তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আসামী নূর হোসেনকে ভারত থেকে অবিলম্বে দেশে ফেরত আনার পাশাপাশি বাদী ও তার পরিবারের সুরক্ষার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।

গতবছরের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে কাউন্সিলর নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণ করা হয়। ওই ঘটনার তিন দিন পর তাদের লাশ উদ্ধার করা হয় শীতলক্ষ্যা নদী থেকে।

নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি ও আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় আরেকটি মামলা দায়ের করেন।

গত ৯ এপ্রিল প্রায় এক বছর তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মন্ডল নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৭ খুনের ঘটনায় নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব্যাহতিপ্রাপ্ত) আরিফ হোসেন ও লে. কমান্ডার (অব্যাহতিপ্রাপ্ত) এম এম রানাসহ ৩৫ জনকে অভিযুক্ত আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Tags: ৭ খুন মামলানারায়ণগঞ্জহত্যা
Previous Post

কসাই সিরাজসহ ৩ জনের রায় ১১ আগস্ট

Next Post

আদালতে নারায়ণগঞ্জে সাত খুন মামলার ২২ আসামী

Next Post

বিশ্ব দাবা বাছাইয়ে বাংলাদেশের সাফল্য

আইপিএল কেলেংকারিতে মোদির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT