চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালতের ছুটি ৫ মে পর্যন্ত বাড়লো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:02 অপরাহ্ন 23, এপ্রিল 2020
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন, শান্তিপূর্ণ পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে সরকার ঘোষিত ছুটির সঙ্গে মিল রেখে দেশের সব আদালতের ছুটি আগামী ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার পঞ্চম দফায় ৫ মে পর্যন্ত সুপ্রিম কোর্টের (হাইকোর্ট ও আপিল বিভাগ) উভয় বিভাগ ও দেশের অধস্তন আদালতসমূহে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: ‘দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলা এবং বিস্তাররোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত ছুটির ধারাবাহিকতায় আগামী ২৬ থেকে ৩০ এপ্রিল এবং ৩ হতে ৫ মে পর্যন্ত সুপ্রিম কোর্টের (হাইকোর্ট ও আপিল বিভাগ) উভয় বিভাগ ও দেশের অধস্তন আদালতসমূহে সাধারণ ছুটি ঘোষণা করা হলো। এই ছুটির সাথে ১ ও ২ মে এর সাপ্তাহিক ছুটি যুক্ত থাকবে।’

এর আগে সর্বপ্রথম গত ২৪ মার্চ এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দেশের সব আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। যেখানে ২৬ মার্চের ছুটির সাথে যুক্ত থাকে ২৭ ও ২৮ মার্চ এবং ৩ ও ৪ এপ্রিলের সাপ্তাহিক ছুটি।

এরপর গত ১ এপ্রিল দেওয়া আরেক বিজ্ঞপ্তিতে ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হয়। সে ছুটিতে যুক্ত থাকে ১০ ও ১১ এপ্রিলের সাপ্তাহিক ছুটি।

তৃতীয় দফায় গত ১২ ও ১৩ এপ্রিল দেশের সকল আদালতসমূহে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ওই দুই দিনের ছুটির সাথে যুক্ত হয় ১৪ এপ্রিলের পহেলা বৈশাখের ছুটি।

এরপর চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের (হাইকোর্ট ও আপিল বিভাগ) উভয় বিভাগ ও দেশের অধস্তন আদালতসমূহে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

Tags: আদালতসুপ্রিমকোর্ট
Previous Post

নকল পিপিই ও মাস্ক ক্রয়-বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

Next Post

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত রোগী ৪১৮৬, মৃত ১২৭ জন

Next Post
বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৪১৮৬, মৃত ১২৭ জন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত রোগী ৪১৮৬, মৃত ১২৭ জন

আধুনিক হাসপাতাল কক্ষের ভেতর রোগীর বিছানা ও চিকিৎসা সরঞ্জাম. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল হচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT