চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মহত্যা নয়, দিয়াজকে খুন করা হয়েছে: সিআইডি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:28 অপরাহ্ন 30, জুলাই 2017
in অপরাধ
A A
দিয়াজ

চট্টগ্রাম থেকে, চৌধুরী ফরিদ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরী আত্মহত্যা করেননি বলে দ্বিতীয় দফা ময়নাতদন্ত প্রতিবেদনে জানিয়েছেন চিকিৎসকরা। দিয়াজের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

রোববার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের ময়নাতদন্তকারী চিকিৎসক দিয়াজ হত্যাকাণ্ডের তদন্তকারী সংস্থার কাছে এই রিপোর্ট হস্তান্তর করেছে।

দিয়াজ হত্যা মামলার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির দিয়াজের মৃত্যুর পর দ্বিতীয় দফা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন প্রতিবেদনে দিয়াজ আত্মহত্যা করেননি বলে উল্লেখ করে বলা হয়েছে দিয়াজের মৃত্যু ‘হত্যামূলক’।

গত বছরের  ২৩ নভেম্বর দিয়াজের প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চসিক) হাসপাতালের ফরেনসিক বিভাগ। প্রতিবেদনে দিয়াজের মৃত্যুকে ‘আত্মহত্যা’ হিসেবে উল্লেখ করা হয়। তবে এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে দিয়াজের পরিবারসহ চবি ছাত্রলীগের একটি অংশ। তারা বলেন, লাশের সুরতহাল প্রতিবেদনের সঙ্গে ময়নাতদন্ত প্রতিবেদনের কোনো মিল নেই। এরপর আদালতের নির্দেশে দিয়াজের লাশ কবর থেকে তুলে ঢাকায় দ্বিতীয় দফা ময়নাতদন্ত করা হয়।

দ্বিতীয় দফায় ময়না তদন্তে মরদেহে আঘাতের চিহ্ন পায় তদন্তকারী দল।

গত বছর ২০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর ফটক এলাকার নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় দিয়াজ ইরফান চৌধুরীর লাশ পাওয়া যায়। গত ২৪ নভেম্বর দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে চট্টগ্রামের আদালতে হত্যা মামলা করেন।

মামলায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুসহ ১০ জনকে আসামি করা হয়। বাদীর আবেদনে আদালতের নির্দেশে ১১ ডিসেম্বর দিয়াজের লাশ পুনঃময়নাতদন্ত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। তারা দিয়াজের দেহে জখম পাওয়ার কথা জানান। গত ১ জানুয়ারি ঘটনাস্থলও পরিদর্শন করেন তদন্তকারী চিকিৎসকরা।

Tags: দিয়াজ ইরফান চৌধুরী
Previous Post

স্বাস্থ্য ও সরকারী কেনাকাটায় ৪ হাজার কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

Next Post

পাকিস্তান-আফগানিস্তান ক্রিকেট সম্পর্কে চরম অবনতি

Next Post

পাকিস্তান-আফগানিস্তান ক্রিকেট সম্পর্কে চরম অবনতি

ঢাকা বিশ্ববিদ্যালয়: কলঙ্কজনক ঘটনায় ছি ছি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT