চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মহত্যার ভয় দেখিয়ে চাকরিতে পুনর্বহাল!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:42 অপরাহ্ন 29, মে 2019
in আন্তর্জাতিক
A A

ছাদের ঠিক কার্নিশে দাঁড়িয়ে আছে অর্পিতা (ছদ্মনাম)। আর একটু হলেই হয়ত ছাদ থেকে লাফ দেবে সে। কিন্তু এটা কোনো সিনেমার শুটিং নয়!

বাস্তবে এমনই দৃশ্য চোখে পড়েছে ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে ‘সাইবার সিটি’ নামের একটি প্রতিষ্ঠানের ছাদে। হারানো চাকরি ফিরে পেতেই ওই নারী আত্মহত্যার পথ অবলম্বন করেছেন বলে জানা গেছে।

এনডিটিভি জানায়, বহুল জনপ্রিয় চলচ্চিত্র সোলে সিনেমা স্টাইলে আত্মহত্যার ভয় দেখিয়ে চাকরি ফিরে পেলেন ভারতের ওই নারী।

দিল্লির খুব কাছেই গুরগাঁওয়ের সেক্টর ১৮ এর একটি কনসালটেন্সি ফার্মে বেশ কিছুদিন থেকে কাজ করছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই তার চাকরি চলে যায়। উপায় না পেয়ে অফিসের ছাদে উঠে আত্মহত্যার হুমকি দেন তিনি।

ঘটনা খুব বেগতিক দেখে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাকে পুনরায় চাকরিতে বহাল করে।

প্রতক্ষ্যদর্শী তার সহকর্মীরা বলেন, চাকরি হারানোর পর ওই নারী খুব হতাশ হয়ে পড়েন। এরপর আত্মহত্যা চেষ্টার ঘটনাটি জানতে পেরে তাকে নিচে নেমে আসতে বলা হয়। কিন্তু সহকর্মীদের সান্ত্বনা দেওয়া স্বত্ত্বেও সে নিচে নেমে আসতে অস্বীকার করে।

এমনকি পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশের উদ্দেশেও সে আত্মহত্যার হুমকি দিচ্ছিল। পরে অফিস কর্তৃপক্ষ চাকরিতে পুনরায় বহালের প্রতিশ্রুতি দিলে সে কার্নিশ থেকে নেমে আসে।

তবে এই ধরণের অভিনব পদ্ধতিতে চাকরি ফিরে পাওয়ার ঘটনা মোটেই ঠিক নয় বলে জানিয়েছে গুরুগ্রামের পুলিশ প্রশাসন।

এই ধরণের কাজ একটা প্রতিষ্ঠানের জন্য ক্ষতি বয়ে আনতে পারে বলে জানিয়েছেন তারা।

Tags: ভারত
Previous Post

বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ ‘মাদক ব্যবসায়ী’ নিহত

Next Post

মোদির শপথে পশ্চিমবঙ্গে নিহত বিজেপি নেতাকর্মীদের পরিবার ‘বিশেষ অতিথি’

Next Post
মোদির শপথ-মমতা-বিশেষ অতিথি

মোদির শপথে পশ্চিমবঙ্গে নিহত বিজেপি নেতাকর্মীদের পরিবার ‘বিশেষ অতিথি’

সামিট গ্রুপের সঙ্গে জাপানের জেরা’র সমঝোতা স্মারক সাক্ষর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT