চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মবিশ্বাস নিয়ে ফিরছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:28 অপরাহ্ন 26, জুলাই 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ী হয়ে ট্রফি নিয়ে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার মতো পরাক্রমশালী দলের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে লড়ার আগে জিম্বাবুয়ে সফর থেকে আত্মবিশ্বাস নিয়ে ফিরছে বাংলাদেশ। বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছার কথা টাইগারদের।

অজিরাও ওই দিনই ঢাকায় আসবে। মিরপুরে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে ৩ আগস্ট।

শুরুর সূচিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের শেষ ম্যাচ ছিল ২৭ জুলাই। কিন্তু সিরিজটি এগিয়ে আনা হয় দুদিন। সিরিজ এগিয়ে এলেও ফেরার সূচি আছে আগের মতোই। তাই হারারেতে আরও দুদিন থাকতে হচ্ছে বাংলাদেশ দলকে।

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে ১৯৩ রান টপকে জয়ের মধ্য দিয়ে টি-টুয়েন্টি সিরিজ (২-১) নিজেদের করে নিয়েছে সফরকারীরা। তার আগে ওয়ানডে ও টেস্ট সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে টিম টাইগার্স।

সফল অভিযান শেষে এবার টি-টুয়েন্টি দলের দেশে ফেরার পালা। বুধবার হারারে থেকে দেশের উদ্দেশে শুরু হবে টাইগারদের বিমানযাত্রা। প্রথমে সাউথ আফ্রিকার জোহানেসবার্গ, পরে কাতারের রাজধানী দোহা হয়ে ঢাকায় পৌঁছাবে তারা।

ফিরে সরাসরি টিম হোটেলে গিয়ে উঠতে হবে টাইগারদের। তারপর প্রস্তুতি শুরু হবে টি-টুয়েন্টিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবেলার।

টি-টুয়েন্টি ক্রিকেট প্রচলনের এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে এখনো এ ফরম্যাটে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ হয়নি বাংলাদেশের।

যে চারবার অজিদের মুখোমুখি হয়েছে টাইগাররা, সেগুলো ছিল বিশ্বকাপের মঞ্চে। ২০০৭, ২০১০, ২০১৪ ও ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়েছে বাংলাদেশ। প্রতিবারই জিতেছে অজিরা।

এবার হোম সিরিজ, তাছাড়া ম্যাচ সংখ্যাও অনেক বেশি। টি-টুয়েন্টিতে প্রথম জয়ের অপেক্ষা হয়ত এবারই ঘুচবে বাংলাদেশের! জিম্বাবুয়ে থেকে পাওয়া আত্মবিশ্বাস টনিক হলেও হতে পারে আসন্ন সিরিজে।

Tags: বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-২০বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজমাহমুদউল্লাহরাজালিড স্পোর্টসসৌম্য
Previous Post

নায়ক হওয়ার চিন্তা কখনোই ছিল না, এখনো নেই: খায়রুল বাসার

Next Post

মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড

Next Post
একজন ব্যক্তি করোনাভাইরাস টিকা নিচ্ছেন, স্বাস্থ্যকর্মী পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড

চ্যানেল আই অনলাইন: স্বাস্থ্য সচেতনতা ও তথ্য প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: সর্বোচ্চ শনাক্তের দিনে মৃত্যু ২৪৭

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT