চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মবিশ্বাসী ভারতের সামনে খেই হারানো শ্রীলঙ্কা

রেজাউল করিম by রেজাউল করিম
9:30 অপরাহ্ন 29, ফেব্রুয়ারি 2016
in স্পোর্টস
A A

প্রথম দুই ম্যাচের একটিতে জয় ও একটিতে হেরেছে শ্রীলঙ্কা। এশিয়া কাপে আজকের ম্যাচ তাদের টিকে থাকার লড়াই। লঙ্কানদের প্রতিপক্ষ ভারত অবশ্য টানা দুই ম্যাচ জিতে ফাইনালের রেসে কয়েক পা এগিয়ে থাকায় রয়েছে ফুরফুরে মেজাজে।

আজ জিতলে ভারতের ফাইনালে ওঠা নিশ্চিত হয়ে যাবে। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে আরব আমিরাতের কাছে হারলেও সমস্যা নেই ধোনি বাহিনীর।

তবে হারলে শ্রীলঙ্কার জন্য পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ গ্রুপ ম্যাচটা বাঁচা-মরার লড়াই হয়ে যাবে। আবার নেট রান রেটের জটিল অঙ্কে শেষ ম্যাচে শ্রীলঙ্কার জয়ও অর্থহীন হয়ে যেতে পারে।

সুতরাং জয়েই চোখ এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নদের। কিন্তু সে মিশনে দলের সবচেয়ে বড় তারকা মালিঙ্গা সম্ভবত পাচ্ছে না শ্রীলঙ্কা। বাংলাদেশের কাছে হারের পর সংবাদ সম্মেলনে তেমন আশঙ্কার কথাই জানিয়েছিলেন নিয়মিত অধিনায়ক লাসিথ মালিঙ্গার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া অ্যাঞ্জেলো ম্যাথুস।

শ্রীলঙ্কার দুশ্চিন্তার মধ্যে ম্যাচের আগে ভারতীয় দলে জোড়া সুখবর। চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে খেলতে না পারা শিখর ধাওয়ান পুরোপুরি সুস্থ হয়ে নেট করেছেন কাল। মোহাম্মদ আমিরের ইয়র্কারে পায়ের আঙুলে যে চোট পেয়েছিলেন রোহিত শর্মা, ডাক্তারি পরীক্ষায় সে চোট গুরুতর নয় বলেই জানিয়েছে ভারত। তার মানে সেরা একাদশই গড়তে যাচ্ছে তারা।

প্রথম দুই ম্যাচে দারুণ ভারসাম্যপূর্ণ পারফর্ম করেছে ভারত। বাংলাদেশ ম্যাচে যেমন দলকে জিতিয়েছেন রোহিত শর্মা। তেমনি পাকিস্তানের বিপক্ষে কাজটা করেছেন বিরাট কোহলি। আবার বোলিংয়ে যেখানে রবিচন্দ্রন অশ্বিনকেই ভাবা হয়েছিল ভারতের মূল ভরসা। সেখানে নিজেদের কাজটা ভালোই করেছেন আশিস নেহরা ও জসপ্রীত বুমরাহ।

বিপরীতে শ্রীলঙ্কা দলের বােলাররা মোটামুটি ভালো পারফর্ম করলেও ব্যাটিংয়ের অবস্থা খুুবই খারাপ। মাহেলা জয়বর্ধনে ও কুমার সাঙ্গাকারার বিদায়ের পর নিজেদের আর মেলেই ধরতে পারছে না লঙ্কানরা। ওপেনার দিনেশ চান্দিমাল ছাড়া দলের সবাই নিজেকে হারিয়ে খুঁজছেন।

আজকের ম্যাচে শ্রীলঙ্কার হয়ে লাইমলাইটে থাকবেন অ্যাঞ্জেলাে ম্যাথুস। নতুন বলে তার সুইং বিপদে ফেলতে পারে রােহিত-কোহলিদের। সেই সাথে মিডল অর্ডারে তার ব্যাটিংটাও ব্যবধান গড়ে দিতে পারে ম্যাচের ফলাফলে। পাশাপাশি ছন্দে থাকা দিনেশ চান্দিমাল ও বোলিংয়ে সুচিত্রা সেনানায়েক জ্বলে উঠতে পারেন।

ভারতীয় দলে আজও মধ্যমণি হয়ে থাকবেন কোহলি। মিরপুরে এবারে পিচে নিজেকে এরই মধ্য সেরা প্রমাণ করেছেন তিনি। তার উপর শ্রীলঙ্কার বিপক্ষে চারটি টি-২০ ম্যাচ খেলে তার দুটিতেই হাফসেঞ্চুরি করেছেন।

এর আগে লঙ্কানদের বিপক্ষে ৭৭ ও ৬৮ রানের ম্যাচ জেতানো ইনিংস রয়েছে কোহলির। তার সাথে ধাওয়ান ও রোহিত ফিরলে তো কথাই নেই। বোলিংয়ে অশ্বিনের ঘূর্ণির সাথে বুড়ো নেহরার গতিও বিপদে ফেলতে পারে শ্রীলঙ্কাকে।

আজকের ম্যাচ সামনে রেখে সাম্প্রতিক ফর্মের বিচারে বেশ এগিয়ে ভারত। দুদলের ৯ বারের সাক্ষাতে পাঁচবার জিতেছে ভারত। চারটিতে শ্রীলঙ্কা। আর সর্বশেষ আটটি টি-২০তে সাতটিতেই জিতেছে ভারত। সমান সংখ্যক ম্যাচে লঙ্কানদের জয় মাত্র দুটিতে। তবে আজ ইতিহাসের জন্য একটু এগিয়ে থাকবে শ্রীলঙ্কা। এই মিরপুরে ২০১৪ সালে ভারতকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল সাঙ্গাকারা-জয়বর্ধনেরা।

আগের প্রতিটি ম্যাচের মতো আজও মিরপুরে আজও পেসবান্ধব পিচ থাকবে। আবহাওয়া ঝকঝকে থাকবে বলে আশা করা যাচ্ছে। ওয়েদার ডটকম তেমনই খবর দিয়েছে। সাম্প্রতিক পারফর্মেন্স যাই হোক, নিজেদের খুঁজে ফেরার ম্যাচে শ্রীলঙ্কা যদি নিজেদের খুঁজে পায় তাহলে উপভোগ্য এক ম্যাচই হবে আজ মিরপুরে।

সম্ভাব্য শ্রীলঙ্কা দল: তিলেকারত্নে দিলশান, লাসিথ মালিঙ্গা (অধিনায়ক)/থিসারা পেরেরা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধানুশ সানাকা, থিসারা পেরেরা, সুচিত্রা সেনানায়েক, নিরোসান দিখুয়েলা, মিলিন্ডা সিরিবর্ধনে, চামারা কাপুগেদারা, ও দাশমাথ চামিরা।

সম্ভাব্য ভারত দল:  মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রোহিত শর্মা/আজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, যুবরাজ সিং, বিরাট কোহলি, আশিস নেহরা, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা  রবিচন্দ্রন অশ্বিন এবং  জাসপ্রিত বুমরাহ।

Tags: এশিয়া কাপভারত-শ্রীলঙ্কা ক্রিকেট
Previous Post

আত্মবিশ্বাসী ভারতের সামনে খেই হারানো শ্রীলঙ্কা

Next Post

আত্মবিশ্বাসী ভারতের সামনে খেই হারানো শ্রীলঙ্কা

Next Post

‘এল ক্লাসিকো’র তারিখ ঘোষণা

‘এল ক্লাসিকো’র তারিখ ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT