চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মবিশ্বাসী বাংলাদেশের লক্ষ্য হোয়াইটওয়াশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:13 অপরাহ্ন 27, মে 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জিতের উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশের লক্ষ্য এখন হোয়াইটওয়াশ। বড় অর্জনের হাতছানি নিয়ে শুক্রবার লঙ্কানদের মুখোমুখি হবে টিম টাইগার্স। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে দুপুর ১টায়।

ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে বাঘ-সিংহের শেষ লড়াইয়ে থাকছে বৃষ্টির শঙ্কা। এ প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখনও মিরপুরে ঝরছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি।

বৃহস্পতিবার অনুশীলনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। বললেন, ‘৩-০ অবশ্যই টার্গেট।’

প্রথম দুই ম্যাচ যেভাবে জিতেছে বাংলাদেশ, তাতে সিরিজটা ৩-০তে শেষ করতে আত্মবিশ্বাসী থাকা স্বাভাবিকই।

দুই ওয়ানডেতেই মুশফিকুর রহিমের সঙ্গে দারুণ জুটি জমে ওঠে মাহমুদউল্লাহর। শেষ ম্যাচেও ব্যাট হাতে অবদান রাখার লক্ষ্য তার, ‘আমাদের জুটিগুলো ভালোই হচ্ছে। চেষ্টা করব যেন আমরা দুজন আরও অবদান রাখতে পারি।’

মাহমুদউল্লাহ মনে করেন প্রথম দুই ম্যাচে সহজে জয় এলেও নিজেদের সেরা ক্রিকেট খেলা এখনো বাকি। শেষ লড়াইয়ে সেই অপূর্ণতা ঘোচাতে চান তিনি।

‘আমার মনে হয় ওভারঅল ব্যাটিং-বোলিং হোক আমরা সেরা ক্রিকেটটা এখনো খেলতে পারিনি। এটা আমাদের নিজেদের মধ্যে কথা হয়েছে। আশা করি আমাদের সেরা ক্রিকেটটা খেলার চেষ্টা করব।’

‘ব্যক্তিগতভাবে মনে করি যে টপঅর্ডারের ধস বা মিডলঅর্ডার, লেট মিডলঅর্ডার, স্লগ ওভারে প্রথম ম্যাচে বেশি রান তুলতে পারিনি। ওই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় আমাদের আরেকটু ভালো পারফর্ম করা উচিত এবং আমরা সেদিকেই তাকিয়ে।’

Tags: তামিমবাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেমিরাজমুশফিকমোস্তাফিজমোসাদ্দেকমোস্তাফিজলিড স্পোর্টসশরিফুলসাকিব
Previous Post

গত ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু

Next Post

সিঙ্গাপুরে ফারুকের অবস্থা অপরিবর্তিত

Next Post

সিঙ্গাপুরে ফারুকের অবস্থা অপরিবর্তিত

বঙ্গবন্ধুর ছবি ও অনলাইন ক্যাম্পেইনের লোগো, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরণে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে অনলাইন ক্যাম্পেইন ‘আমার বঙ্গবন্ধু’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT