চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আতিয়া মহল বিস্ফোরকমুক্ত করতে সময় লাগবে, আরো দুই জঙ্গির মৃতদেহ উদ্ধার: র‌্যাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:44 অপরাহ্ন 03, এপ্রিল 2017
in বাংলাদেশ
A A

সিলেটের শিববাড়ির আতিয়া মহলের ভিতর থেকে আরো দুই জঙ্গির মৃতদেহ উদ্ধার করেছে র‌্যাব। এছাড়া ভেতরে আরো অবিস্ফোরিত বোমা থাকতে পারে বলে র‌্যাব জানিয়েছে। আতিয়ার মহলে সেনাবাহিনীর “অপারেশন টোয়াইলাইট”শেষ হওয়ার ৬দিন পর, সোমবার দুপুরে বোমা নিষ্ক্রিয় করা ও ভেতরে থাকা দুই জঙ্গির মৃতদেহ উদ্ধারে অভিযান শুরু করে র‌্যাব।

সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টায় আতিয়া মহলের পাশে র‌্যাবের একটি অস্থায়ী ক্যাম্পে   এ অভিযান সম্পর্কে সংবাদকর্মীদের ব্রিফ করে র‌্যাব-৯।

র‌্যাব-৯ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমদ বলেন, শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে সোমবার দুপুর ১২টা থেকে আতিয়া মহলে বিস্ফোরক নিষ্ক্রিয়করণ ও মৃত দুটি দেহ উদ্ধারে কাজ শুরু করে র‌্যাবের বোম্ব ডিসপোজাল স্কোয়াড। এর নেতৃত্ব দিচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাহমুদ।

আলী হায়দার আজাদ বলেন, বোমা নিষ্ক্রিয়করণ থেকে প্রয়োজন ছিল দুই জঙ্গির মৃতদেহ উদ্ধার করা। ভবনের নিচতলা থেকে দুই জঙ্গির দেহাবশেষ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়, যা ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল আজাদ আরো জানান, উদ্ধারকৃত ‍দুটি মৃতদেহই পুরুষের। তবে অপারেশন টোয়াইলাইটের শেষদিন আত্মঘাতি ভেস্ট বিস্ফোরণের কারণে এবং ভবনের ভেতরেই ৬দিন পরে থাকায় তাদের চেহারা বোঝার অবস্থা নেই।

তিনি বলেন, প্রথমদিন র‌্যাবের বোম্ব ডিসপোজাল স্কোয়াডের অভিযানের মূল উদ্দেশ্য ছিল মৃতদেহ দুটি উদ্ধার করা এবং প্রথমদিন ভবন থেকে কোন বিস্ফোরক উদ্ধার করা হয়নি।

এই র‌্যাব কর্মকর্তা আরো বলেন, ভবনের ভিতরে জঙ্গিদের রেখে যাওয়া বোমা যেমন থাকতে পারে, তেমনি সেনাবাহিনী যে সকল বিস্ফোরক ব্যবহার করেছিল, তার মধ্যে থেকেও অবিস্ফোরিত বোমা থাকতে পারে।

বোমা উদ্ধার অভিযানে আরো সময় লাগবে জানিয়ে তিনি বলেন, মোট কতদিন সময় লাগবে তা এখনি নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে সময় লাগবে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে আবারো বোমা উদ্ধারে অভিযান শুরু হবে বলে তিনি জানান।

র‌্যাবের এ অভিযানে মহানগর পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিটি কর্পোরেশন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহযোগিতা করছে।

গত ২৪ মার্চ আতিয়া মহলের একটি ফ্ল্যাটে জঙ্গি অবস্থান নিশ্চিত হয়ে তা ঘিরে রাখে পুলিশ। পরে প্রথমে সেখানে সোয়াট ও পরে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। এতে চার জঙ্গি নিহত হয়, এরমধ্যে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।

Tags: আতিয়া মহলজঙ্গি অভিযান
Previous Post

কঙ্গনার ‘নতুন’ ভালোবাসা

Next Post

ভক্তদের জন্য শাহরুখের সময়

Next Post

ভক্তদের জন্য শাহরুখের সময়

এক ফটোশুটে চার ঘণ্টা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT