চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আতঙ্ক’ নিয়ে একবছর পর অভিনয়ে ফারিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:12 অপরাহ্ন 10, জানুয়ারি 2018
in বিনোদন
A A
এক বছর পর অভিনয়ে ফিরছেন ফারিয়া শাহরিন

প্রায় বছরখানেক পর ‘আতঙ্ক’ নামের একটি খণ্ড নাটক দিয়ে অভিনয়ে ফিরছেন লাক্স তারকা ফারিয়া শাহরিন।

মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে মিডিয়া মার্কেটিং-এ লেখাপড়া করছেন ফারিয়া শাহরিন। দেশের বাইরে থাকায় ইচ্ছে থাকলেও এই তারকা নিয়মিত অভিনয় করতে পারেন না। তবে যখনই ছুটিতে দেশে ফেরেন চেষ্টা করেন দু-একটি ভালো নাটকে কাজ করার জন্য।

বছর খানেক আগে ‘বাকরখানি প্রেম’ নামে একটি নাটকে শেষবার অভিনয় করেছিলেন ফারিয়া। এরপর তাকে আর অভিনয়ে দেখা যায়নি। গেল নভেম্বরে দেশে ফিরেছেন তিনি। প্রায় একবছর ফারিয়া আবার অভিনয়ে ফিরছেন বলে চ্যানেল আই অনলাইনকে জানান।

ফারিয়া বলেন, আগামী ২১ ও ২২ জানুয়ারি একটি খণ্ড কাজ করব, নাম ‘আতঙ্ক’। নাটকটি প্রসঙ্গে ফারিয়া বলেন, স্ক্রিপ্ট পড়েছি। নাটকের গল্প-চরিত্র দুটোই ভালো লেগেছে। এই নাটকে আমার চরিত্রের নাম মানসী। তিনি জানান, নাটকের তার বিপরীতে অভিনয় করবেন এফ এস নাঈম, সঙ্গে থাকবেন ঐন্দ্রিলা।

গেল ১১ নভেম্বর দেশে ফিরে ফারিয়া একটি বেসরকারি চ্যানেলে উপস্থাপনার কাজ করছিলেন। তিনি বললেন, এই বছর আমার শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা। তার অংশ হিসেবে যেকোনো প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগে তিন মাসে গবেষণা পেপার্স জমা দিতে হবে। তাই বেসরকারি ওই চ্যানেলটির সঙ্গে কাজ করেছি। এ মাসের শেষেই মালয়েশিয়ায় চলে যাবো।

এদিকে, ‘আতঙ্ক’ নাটকটি রচনা করেছেন অনুরূপ আইচ, পরিচালনা করবেন কাজী সাইফ আহমেদ। নির্মাতার ভাষ্য, ২১ ও ২২ জানুয়ারি রাজধানীর একটি শুটিং বাড়িতে নাটকের চিত্রায়ন করা হবে। প্রচার হবে একটি বেসরকারি চ্যানেলে।

Tags: অনুরূপ আইচআতঙ্কফারিয়া শাহরিন
Previous Post

সাইফপুত্র তৈমুরের ডাক নাম জানেন তো?

Next Post

প্যারিসের বাসা থেকে মল্লিকাকে উচ্ছেদের নির্দেশ

Next Post
ভাড়া শোধ না করায় মল্লিকাকে উচ্ছেদের নির্দেশ

প্যারিসের বাসা থেকে মল্লিকাকে উচ্ছেদের নির্দেশ

রঙের মানুষ, রঙিন মানুষ: লাল একটা কম্বলের গল্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT