চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আট লঙ্গরখানায় খাবার পাচ্ছে লাখো রোহিঙ্গা 

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:50 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2017
in বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাণের ভয়ে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে সোমবার বিকাল থেকে আটটি লঙ্গরখানায় রান্না করা খাবার বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন। সেখান থেকে প্রতিদিন ১ লাখ রোহিঙ্গাকে খাবার বিতরণ করা হচ্ছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রোহিঙ্গা বিষয়ক সেলের প্রধান খালেদ মাহমুদ বলেন, ‘গতকাল বিকাল থেকে ৮ টি স্থানে প্রশাসনের উদ্যোগে লঙ্গরখানাগুলো চালু হয়েছে। এখানে দৈনিক ১ লাখ রোহিঙ্গাকে রান্না করে খাওয়ানো হবে।’ এছাড়া নির্ধারিত ১২ টি পয়েন্ট থেকে নিয়মিত ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলে ও জানান তিনি।

কক্সবাজারে সোমবার ভোর থেকে শুরু হয় ভারী বর্ষণ। কক্সবাজার, চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দেয়া হয়েছে ৩ নং স্থানীয় সর্তক সংকেত। বৃষ্টির কারণে চরম দুর্ভোগে রয়েছে রোহিঙ্গারা।

কবে মঙ্গলবার দুপুরের পর বৃষ্টি কমে গেলেও আশ্রয় নেয়াদের দুর্ভোগ কমেনি। বৃষ্টির সাথে যুক্ত হয়েছে পলিথিন না থাকা, খাবার না পাওয়াসহ নানা দুর্ভোগ।

বালুখালী ক্যাম্পে আশ্রয় নেয়া আবুল কাশেম বলেন, আমাদের খাবারের কোনো নিশ্চয়তা নেই। মাথার উপর ছাউনি নেই। ঘরবাড়ী ছেড়ে যখন চলে এসেছি তখন কী আর করবো। দয়া করে আমাদের ঘরের ছাউনি আর খাবারের ব্যবস্থা করুন। আমাদের সাহায্য করুন।

বালুখালীতে সড়কের পশ্চিম পাশে একটি সমতল এলাকায় রোহিঙ্গাদের শতাধিক পলিথিনের ঝুপড়ি ছিল। সোমবার রাত থেকে শুরু হওয়া বর্ষণে ডুবে গেছে এসব ঝুপড়ি। ফলে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এদিন রাস্তার পাশে আশ্রয় নেয়াদের নির্ধারিত ক্যাম্পে সরিয়ে নেয়ার কাজ করতে দেখা যায় পুলিশ, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের।

কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আলী হোসেন জানিয়েছেন, আশ্রয় নেয়া রোহিঙ্গাদের একত্রে করতে ২ হাজার একর পাহাড়ি জায়গা নির্ধারণ করা হয়েছে। উখিয়া উপজেলার কুতুপালং থেকে বালুখালী এলাকা পর্যন্ত এ জায়গা নির্ধারণ করা হয়েছে। সব রোহিঙ্গাকে এখানেই নিয়ে আসা হচ্ছে।

Tags: রোহিঙ্গারোহিঙ্গা ইস্যু
Previous Post

মুসা বিন শমসেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি

Next Post

কাভানিকে তাড়াতে মালিকের বাড়িতে নেইমার

Next Post
নেইমার, কাভানি ও অন্য ফুটবল খেলোয়াড়রা মাঠে মুখোমুখি দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কাভানিকে তাড়াতে মালিকের বাড়িতে নেইমার

ডা. সামন্তলাল দুর্গোৎসবের পরিধি কমানোর বিষয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার না হয় দুর্গোৎসবের পরিধি কিছুটা কমলোই: ডা. সামন্তলাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT