চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আট লক্ষ টাকা ভ্যাটের বিপরীতে মাত্র দশ হাজার টাকা দিয়েছে রেইনট্রি

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
7:22 অপরাহ্ন 23, মে 2017
in অপরাধ
A A

রাজধানীর বনানীতে দ্য রেইনট্রি হোটেলের মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ আদনান হারুন ৮ লক্ষ ২৭ হাজার টাকার ভ্যাটের বিপরীতে মাত্র দশ হাজার টাকা সরকারি তহবিলে জমা দিয়েছেন বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান।

মঙ্গলবার রাজধানীর কাকরাইলে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর কার্যালয়ে রেইনট্রির মহাব্যবস্থাপকের সঙ্গে জিজ্ঞাসাবাদ পর্ব শেষে এক প্রেস বিফ্রিংয়ে এ কথা বলেন।

মইনুল খান বলেন: রেইনট্রি হোটেলটি ৯ এপ্রিল আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার পর থেকে ১৪ মে পর্যন্ত অতিথিদের কাছ থেকে ভ্যাটের নামে ৮ লক্ষ ২৭ হাজার টাকা বিপরীতে সরকারি তহবিলে জমা দিয়েছে মাত্র ১০ হাজার টাকা। অথচ এটাকে তারা নিজেদের লাভ বা প্রফিট হিসেবে দেখিয়েছে। শুল্ক অধিদফতরের হিসেবে এই সময়ে তারা ভ্যাট ফাঁকি দিয়েছে ৮ লাখ ২৭ হাজার টাকার। তাই এটা অর্থ আত্মসাতের পর্যায়ে পড়ে।

বাংলাদেশে সাধারণত হোটেল মালিকরা অল্প টাকা জমা দিয়ে ভ্যাট ফাঁকি দেয়, ঠিক সেটাই করেছে রেইনট্রি। এমনটা হয়ে থাকলে শুধু রেইনট্রি কেন ভ্যাট কর্মকর্তারা যারা এই ভ্যাট ফাঁকিতে জড়িত ছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মইনুল খান বলেন: ভ্যাট একটি পরোক্ষ আইন। যার রেস্টুরেন্ট সে ভ্যাট আদায় করবে পরে তা সরকারকে জমা দিবে।আদায়কারী যদি সঠিক ভ্যাট সরকারকে না দেয় তবে সে সেটার দায়িত্ব নিবে। আর ভ্যাটের যে কর্মকর্তা এখানে গাফিলতি করেছে তার ব্যাপারটা অবশ্যয় ভ্যাট কর্তৃপক্ষ দেখবে। তবে আমরা যেদিন রেইনট্রিতে যাই এবং এসব অবৈধ কাগজ উদ্ধার করি সেদিন ভ্যাটের কর্মকর্তারাও ছিল। তারাও এ অভিযানের অংশীদার। তারপরও যদি কোনো কর্মকর্তার কোনো গাফিলতি থাকে সেটাও দেখবে ভ্যাট কর্তৃপক্ষ।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক জানান জিজ্ঞাসাবাদে রেইনট্রি হোটেলের মালিক বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে।  মইনুল খান বলেন: জিজ্ঞাসাবাদে রেইনট্রির মালিক দাবি করেছে, এসব মদ এপ্রিলে চাইনিজ কিছু অতিথিরা এনেছিল। তবে তারা চলে যাওয়ার সময় এগুলো রেখে যায়। এরপর তা হোটেলটির ১০১ নম্বর কক্ষে রাখা হয়েছিল। সেখান থেকেই এগুলো উদ্ধার করা হয়। কিন্তু, তারা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী বা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে জানায়নি। ফলে এটাও অপরাধের পর্যায়ে পড়ে।

তিনি আরো বলেন: হোটেলের ১০১ নং কক্ষ থেকে যে দশ বোতল মদ উদ্ধার হয়েছে, তা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছেন তারা। সেগুলোকে তারা জুসের বোতল বলে চালিয়ে দিতে চেয়েছিল। বোতলের স্যাম্পল মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পাঠানোর পর তারা পরীক্ষা করে বলেছে সেগুলো বিদেশি মদ ছিল। এতে অ্যালকোহলের পরিমাণ ১৩.৫%। তবে তারা জুসের অবস্থান থেকে সরে এসে স্বীকার করেছেন সেগুলো মদই ছিল। কিন্তু তারা এর বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি।

মইনুল খান বলেন, মদ সংরক্ষণ অথবা বিপণন করার জন্য ওই হোটেলে কোনো বৈধ কাগজপত্র নেই। জিজ্ঞাসাবাদে তারা এই ব্যাপারে তেমন কোনো তথ্য দিতে পারেনি। আমাদের কাছে প্রমাণ আছে, রেইনট্রিতে মদের ব্যবসা অতীতেও হয়েছে।

তবে এ ব্যাপারে মালিকপক্ষ দায়ী নয় জানিয়ে হোটেলটির জিএম ফাঙ্ক ফরর্গোট এবং এজিএম ফুড এন্ড বেভারেজ এমদাদুল আমীন বলতে পারবেন বলে জানান রেইন ট্রির মালিক। শুল্ক গোয়েন্দা মহাপরিচালক জানান, তাদেরকেও তলব করা হয়েছে, দুই পক্ষের বক্তব্য নিয়ে জানা যাবে আসলে কে জড়িত।

রেইন ট্রির মালিক শাহ মোহাম্মদ আদনান হারুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ভ্যাট ও শুল্ক আইনে তিনটি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মঈনুল খান।

ছবি: রণ মাহমুদ

Tags: হোটেল রেইন ট্রি
Previous Post

‘বাধ্য হয়ে’ গরমে লিগ খেলছেন ক্রিকেটাররা

Next Post

রাজধানী নাখালপাড়ায় প্রায় ২০০ কোটি টাকার দখলকৃত সম্পত্তি উদ্ধার

Next Post

রাজধানী নাখালপাড়ায় প্রায় ২০০ কোটি টাকার দখলকৃত সম্পত্তি উদ্ধার

কথিত ‘ভুল চিকিৎসা’কে কেন্দ্র করে কোন পক্ষ থেকেই দায়িত্বহীনতা কাম্য নয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT