চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আট মাসে রপ্তানি আয় বেড়েছে ১৬৮ কোটি ডলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:38 অপরাহ্ন 08, মার্চ 2018
in অর্থনীতি
A A

চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) রপ্তানি আয় হয়েছে ২ হাজার ৪৩৯ কোটি ৭০ লাখ ডলার। রপ্তানির এই পরিমাণ গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৬৭ কোটি ৭৮ লাখ ডলার বা ৭ দশমিক ৩৮ শতাংশ বেশি। ওই অর্থবছরে রপ্তানি আয় হয়েছিল ২ হাজার ২৭১ কোটি ৯২ লাখ ডলার।

বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭-১৮ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি মেয়াদে রপ্তানিতে লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৪৪০ কোটি ২০ লাখ ডলার। শুধু ফেব্রুয়ারি মাসে ছিল ৩০৩ কোটি ডলার। এর বিপরীতে আলোচ্য মাসে রপ্তানি হয়েছে ৩০৭ কোটি ২১ লাখ ডলারের পণ্য। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৭০ কোটি ৫৯ লাখ ডলার। সেই হিসাবে ফেব্রুয়ারিতে রপ্তানি বেড়েছে ৩৬ কোটি ৬২ লাখ ডলার বা ১৩ দশমিক ৫৩ শতাংশ।

তবে বরাবরই তৈরি পোশাকের ওপর ভর করে বেড়েছে রপ্তানি আয়। ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ৮ মাসে এ খাতে রপ্তানি হয়েছে ২ হাজার ২৫ কোটি ৬০ লাখ ডলার। যা গত বছরের একই সময়ে ছিল ১ হাজার ৮৬৩ কোটি ৮৮ লাখ ডলার। এই হিসাবে এ খাতে রপ্তানি বেড়েছে ৮ দশমিক ৬৮ শতাংশ। এর মধ্যে নিটওয়্যার খাতে আয় হয়েছে ১ হাজার ১২ কোটি ৫৬ লাখ ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ০৫ শতাংশ বেশি। আর ওভেন খাতের রপ্তানিতে আয় হয়েছে ১ হাজার ১৩ কোটি ৩ লাখ ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ৩৭ শতাংশ বেশি।

এছাড়া অন্যান্য খাতেও বেড়েছে রপ্তানি আয়। ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারির চেয়ে চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে হিমায়িত খাদ্য রপ্তানি আয় ৭ দশমিক ০১ শতাংশ বেড়েছে। কৃষি পণ্য রপ্তানি ১৫ দশমিক ১৯ শতাংশ, পাট ও পাটজাত পণ্য রপ্তানি ১৪ দশমিক ৬১ শতাংশ এবং হোম টেক্সটাইল পণ্য রপ্তানিতে ১৬ দশমিক ৬০ শতাংশ, প্রস্তুত করা নিত্যপণ্যে ৭ দশমিক ২৭ শতাংশ এবং কেমিক্যাল পণ্যে দশমিক ২৭ শতাংশ বেড়েছে।

তবে প্লাস্টিক পণ্য রপ্তানিতে আয় ২১ দশমিক ২০ শতাংশ, চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি ৫ দশমিক ১৫ শতাংশ, ইঞ্জিনিয়ারিং পণ্যে ৩০ দশমিক ৯০ শতাংশ এবং সিরামিক পণ্যে ২ দশমিক ১৬ শতাংশ কমেছে।

Tags: ইপিবিরপ্তানি আয়লিড নিউজ
Previous Post

তালগোল পাকানো ব্যাটিংয়ে পুঁজি ১৩৯

Next Post

জাফর ইকবালের ওপর হামলা: মূল হোতাদের চিহ্নিত করার কতটা কাছে পুলিশ?

Next Post

জাফর ইকবালের ওপর হামলা: মূল হোতাদের চিহ্নিত করার কতটা কাছে পুলিশ?

সেই উচ্চকিত কণ্ঠস্বরটি যেন পুরুষেরই হয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT