চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আটক হননি বাবা যাদব, নির্ভেজালভাবেই চলছে ‘পোড়ামন ২’

মিতুল আহমেদ by মিতুল আহমেদ
5:24 অপরাহ্ন 10, নভেম্বর 2017
in বিনোদন
A A
বাবা যাদবের ছবি, 'পোড়ামন ২' সিনেমার দৃশ্য, বাংলাদেশি সিনেমা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের মধ্যে বিদেশি অভিনয় শিল্পীদের কাজ করার বিষয়টি ইদানিং খুব কড়াকড়িভাবে নজর রাখছে প্রশাসন। প্রায়শই শোনা যায়, ওয়ার্কপারমিট না নিয়ে দেশের কোনো নাটক, সিনেমায় অভিনয় করতে গিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন বিদেশি শিল্পীরা। শুক্রবার দুপুরেও হঠাৎ এমন গুঞ্জন শোনা গেল জাজ মাল্টিমিডিয়ার বহুল আলোচিত ছবি ‘পোড়ামন ২’কে নিয়েও। বেশকিছু গণমাধ্যমেও খবর প্রকাশ হয় যে, ওয়ার্কপারমিট না নিয়ে কাজ করতে এসে আটক হয়েছেন ভারতের নামি নৃত্যশিল্পী বাবা যাদব। তবে এমন খবরকে ভিত্তিহীন বললেন ‘পোড়ামন ২’-এর তরুণ নির্মাতা রায়হান রাফি।

ওয়ার্কপারমিট না নিয়ে কাজ করতে এসে আটক হয়েছেন ভারতের জনপ্রিয় নৃত্যশিল্পী ও নির্মাতা বাবা যাদব। এমন খবরের পর‘পোড়ামন ২’ ছবির নির্মাতা রায়হান রাফির সঙ্গে যোগাযোগ করা হলে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, এটা স্রেফ গুজব। বাবা যাদব আটক হননি। আর তিনি এই মুহূর্তে ‘পোড়ামন ২’-এর গানেও শুট করতে আসেননি। হ্যাঁ, আমাদের সেটে পুলিশ এসেছিলেন এখানে জাস্ট শুটিং হচ্ছে সে ইনফরমেশন নিতে।

‘পোড়ামন ২’-এর শুটিংস্পটে বাবা যাদব তাহলে কেন এসেছেন, সে প্রশ্নের উত্তরও দিলেন রাফি। এ প্রসঙ্গে তিনি বলেন, বাবা যাদব মূলত ‘নূরজাহান’ সিনেমার শুটে এবার বাংলাদেশে এসেছেন, এবং কাজের পারমিট নিয়েই এসেছেন। কিন্তু যাওয়ার আগে আমাদের ‘পোড়ামন-২’-এর শুটিং স্পটটাও ঘুরে গেলেন। যেহেতু আমরা পনেরোদিন পরেই ‘পোড়ামন ২’-এর গানের শুটিংও শুরু করবো। তিনি আসায় আমাদের গানের লোকেশনও রেকি করা হয়ে গেল এখানে। সিলেটে কিছু জায়গায় লোকেশন দেখলেন বাবা যাদব। এরপর তিনি যাবেন মেহেরপুরে। সেখানে লোকেশন দেখে ভারত ফিরে যাবেন। অথচ বাবা যাদব আমাদের সেটে আসার ঘটনাকে অনেকে ভুলভাবে নিউজ করে ফেললেন। তিনি এখনো আমার সঙ্গে আছেন। আর এমন গুজবের কারণে আমি ফেসবুক লাইভেও গিয়েছি।

পোড়ামন ২’-এর শুটিং এখন কোন পর্যায়ে জানতে চাইলে রাফি আরো বলেন, একেবারে শেষের দিকে চলে এসেছি। আর মাত্র দশদিন লাগবে সিনেমার শুটিং শেষ করতে। এরপর কয়েকদিন পরেই আমরা গানের শুটিংয়ে যাবো। তখন বাবা যাদব আমাদের সঙ্গে এসে যোগ দিবেন।

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় এরআগে পোড়ামন ছবিটি পরিচালনা করেন জাকির হোসেন রাজু। ছবিতে সাইমন ও মাহির অনব্ধ অভিনয়ে সেসময় মুগ্ধতা প্রকাশ করেছিরেণ সব শ্রেণির দর্শক। সেই ছবির নাম ঠিক রেখেই একটি ট্রাজিক প্রেমের গল্পে নির্মিত হচ্ছে পোড়ামন-২। যে ছবির নির্মাতাসহ অভিনেতা-অভিনেত্রীরার একেবারে নতুন। কেন্দ্রীয় দুই চরিত্রে আছেন পূজা চেরি ও সিয়াম আহমেদ।

Tags: জাজ মাল্টিমিডিয়াপোড়ামন-২বাবা যাদবরায়হান রাফি
Previous Post

বাসে করে গন্তব্যে পৌঁছালেন বিমানযাত্রীরা!

Next Post

প্রেমিকের সঙ্গে নিজের শিশু কন্যার বিয়ে

Next Post
শিশু কন্যার সঙ্গে প্রেমিকের ছবি, বাংলাদেশে সামাজিক সমস্যা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমিকের সঙ্গে নিজের শিশু কন্যার বিয়ে

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবিনাকে শিরোপা উৎসর্গ কলসিন্দুরের মেয়েদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT